News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খোলাই উদ্দেশ্য : রাহুল গান্ধী
Image

ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খোলাই উদ্দেশ্য : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে প্রবেশ করেছে ‘ভারত জোড়ো যাত্রা’। আর এই যাত্রার মূল উদ্দেশ্য কী, দিল্লি পৌঁছে দলীয় নেতা-কর্মীদের সে কথা জানালেন রাহুল। তিনি জানান, ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খোলাই তাঁর উদ্দেশ্য। রাহুল গান্ধী বলেছেন, “কেউ কেউ ঘৃণা ছড়ালেও, দেশের সাধারণ মানুষ এখন ভালোবাসার কথা বলছেন। প্রতিটি রাজ্যে লক্ষাধিক মানুষ এই যাত্রায় যোগ দিয়েছেন। আমি আরএসএস-বিজেপির মানুষজনকে বলতে চাই, আমরা আপনাদের ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে এসেছি।’

পঞ্জাবের ফরিদাবাদ হয়ে দিল্লি প্রবেশ করেছে ‘ভারত জো়ড়ো যাত্রা’। পুরো দলকে নিয়ে রাহুল বদরপুর সীমান্তে পৌঁছতেই দিল্লির কংগ্রেসের সর্বেসর্বা অনিল চৌধুরি এবং দলীয় কর্মীরা রাহুল, দলের অন্যান্য নেতা এবং পদযাত্রীদের স্বাগত জানান। রাহুলের সঙ্গে ছিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডা, কুমারী সেলজা এবং রণদীপ সুরজেওয়ালা। রাহুল গান্ধী এদিন বলেছেন, “ভারত জোড়ো যাত্রা বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ভয় ও ঘৃণার বিরুদ্ধে। কিন্তু কেন্দ্রীয় সরকারের সমস্ত নীতিই ভয় ছড়ানোর জন্য। তাঁরা চায় কৃষক, শ্রমিক ও যুবকদের মনে ভীতি থাকুক।” রাহুল বলেছেন, “হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান সব ধর্মের মানুষ একসঙ্গে হাঁটছেন এই যাত্রায়। ধনী-গরিব, কৃষক, শ্রমিক সবাই ছুটছে। এই যাত্রার ভিতরে একটা ভারত আছে।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top