News Flash

Image

জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদ্যাপন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷  জাতীয় দন্ত চিকিৎসক দিবসে দন্ত চিকিৎসকদের মানুষের জন্য দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ আজ আগরতলা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের দন্ত চিকিৎসকরা ভালো কাজ করছেন৷ ভালো কাজ করলে যেমন প্রশংসা পাওয়া যেতে পারে তেমনি নিন্দকেরা সমালোচনাও করে থাকে৷ রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এমন কিছু কাজ করে যেতে চাই যা আগামী প্রজন্ম মনে রাখবে৷ কলেজ স্থাপন করেছি এটা দায়িত্ব হিসেবে৷ প্রশংসার জন্য কাজ করিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, আমাদের ইতিহাস জানা আছে, বর্তমানকেও জানি তাই ভবিষ্যতের জন্য কিছু কাজ করে যেতে চাই৷
উল্লেখ্য, প্রতি বছর ২৪ ডিসেম্বর বিশিষ্ট দন্ত চিকিৎসক তথা ডা. রফি আহমেদের জন্মদিনটি জাতীয় দন্ত চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়৷ আজ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. সাহা ডা. রফি আহমেদের প্রতিক’তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন৷ জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. সৈয়দ মোয়াজ্জেন আলিকে সংবর্ধনা জানানো হয়৷ এছাড়া অল ইণ্ডিয়া স্পোর্টস ডেন্টাল সামিটে ত্রিপুরার প্রতিনিধিত্বকারী পুরস্কার প্রাপকদের সম্মানিত করা হয়৷ এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইণ্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার সভাপতি ডা. সমীর র’ন দত্ত চৌধুরী, সংগঠনের সম্পাদক ডা. সজল নাথ এবং স্বাস্থ্য দপ্তরের উপধিকর্তা ডা. রাজেশ আনন্দ আচারিয়া৷

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top