News Flash

  • Home
  • দেশ
  • শুভেন্দুর নন্দীগ্রামে বিশাল জয় তৃণমূলের
Image

শুভেন্দুর নন্দীগ্রামে বিশাল জয় তৃণমূলের

পূর্ব মেদিনীপুর, ২৩ ডিসেম্বর (হি. স.) : পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বিশাল জয় পেল তৃণমূল। শুক্রবার, ভেটুরিয়া সমবায় সমিতির ভোটে ১২টি আসনেই হেরে গেল বিজেপি, বাম। সবক’টি আসন গেল তৃণমূল সমর্থিত প্রার্থীদের ঝুলিতে।

শুক্রবার সকাল থেকেই নন্দীগ্রামে টানটান উত্তেজনা। দফায় দফায় সংঘর্ষের অভিযোগ। বিজেপি ও তৃণমূল, দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। বহিরাগতদের এনে হামলার অভিযোগও করেছে যুযুধান দুই পক্ষই। ঝরেছে রক্তও। এর মধ্যেই ভোট চলে, দিনের শেষে ভোটগণনা। গণনা শেষে দেখা যায়, মোট ১২টি আসনই জিতে নিয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটি আসনও জিততে পারেনি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর দলের সমর্থিত প্রার্থীরা।

নন্দীগ্রামে সমবায় সমিতির ভোট যেন বদলে গেল সাধারণ নির্বাচনে। দাবি, পাল্টা দাবির প্রেক্ষিতে সমবায় ভোট নিয়ে সরগরম জমি আন্দোলনের আঁতুড়ঘর। ভোটগণনার দিন সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষে এমনিতেই উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। দিনের শেষেও তা কমার লক্ষণ নেই।

বিরোধী দলনেতার খাসতালুকে এ ভাবে বিজেপিকে হারানোর পর উল্লাসে ফেটে পড়েন তৃণমূল সমর্থেকেরা। বিজেপির একটি ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধেই বহিরাগত এনে গণনায় কারচুপির চেষ্টার অভিযোগ করেছে তৃণমূল।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top