News Flash

Image

শ্যালকের মারে গুরুতর আহত ভগ্ণিপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ শুক্রবার পশ্চিম নোয়াবাদি এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শ্যালক মিঠন সরকারের মারে আহত হন বিশ্বজিৎ বণিক নামে ভগ্ণিপতি৷ শ্যালক মিঠন সরকারের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান তিনি৷ জানা যায় পশ্চিম নোয়াবাদি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বণিক এবং তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে নিয়মিত ঝামেলা লেগেই রয়েছে৷ এরই মধ্যে এদিন অটো চালক বিশ্বজিৎ বণিক তার পরিবারের সমস্যা নিয়ে কথা বলে এক সাধুর সঙ্গে৷ তিনি পরামর্শ দেন বিশ্বজিৎকে বাড়িতে পূজার্চনা করে দোষ মুক্ত হওয়ার জন্য৷ সেই বিষয়টি স্ত্রী জানতে পেরে তার ভাই মিঠন সরকারকে অবগত করে৷ অভিযোগ এই সংবাদ পেয়ে শ্যালক বাড়িতে এসে বিশ্বজিৎকে বেধড়ক মাবধর করে৷ বিশ্বজিৎকে মারধর করার বিষয়টি দেখতে পেয়ে তার মা এগিয়ে আসলে তাকেও আক্রমণ করে মিঠন সরকার৷ আহত অবস্থায় বিশ্বজিৎ বণিক এবং তার মা জিবি হাসপাতালে ছুটে আসে চিকিৎসার জন্য৷ এই ঘটনায় এলাকায় চাঞ্জল্য ছড়িয়েছে৷

Releated Posts

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top