News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এক মাসে ৯ কোটির অর্থ অধিক  আদায়
Image

ত্রিপুরায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এক মাসে ৯ কোটির অর্থ অধিক  আদায়

আগরতলা, ২৩ ডিসেম্বর (হি. স.) : অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরায় এনফোর্সমেন্ট সংস্থাগুলি ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। মাত্র এক মাসে ৯ কোটির অধিক অর্থ আদায় করা হয়েছে। ২০১৮ সালে এক বছরে যার অর্থের পরিমাণ ছিল আড়াই কোটির অধিক।

ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, কমিশন তা সর্বদা নিশ্চিত করেছে। তবে, তা নিশ্চিত করার জন্য অর্থভিত্তিক ক্ষমতার অপব্যবহার হ্রাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। অর্থ ও পেশি শক্তির বিপদ রোধ করার সময় ভারতের নির্বাচন কমিশন এও নিশ্চিত করেছে, সাধারণ জনগণ যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন।

প্রকৃতপক্ষে ভোটারদের ঘুষ এবং অন্যান্য দুর্নীতিমূলক কার্যকলাপ, নির্বাচনী ব্যবস্থাকে দূষিত করার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে ভারতের নির্বাচন কমিশনের এই ব্যবস্থাকে সহায়তা করার ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করা হয়। যাতে সংবেদনশীল মানুষ এই প্রক্রিয়ায় অংশ নেন।

তিনি বলেন, ত্রিপুরা বিধানসভার সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে। তাই, নির্বাচন কমিশন নির্বাচনী ব্যয় নিরীক্ষণের নোডাল এজেন্সিগুলিকে সক্রিয় করার জন্য সমস্ত মুখ্য নির্বাচন আধিকারিকদের নির্দেশ দিয়েছে। গত নভেম্বর থেকে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলিকে মুখ্য নির্বাচনী আধিকারিকের আওতায় আনা হয়েছে এবং সক্রিয় করা হয়েছে।

তাঁর কথায়, প্রাথমিক প্রশিক্ষণের পর থেকে রাজ্য নোডাল অফিসার, সমস্ত সংস্থা/দপ্তরগুলি একসঙ্গে ব্যয় নিরীক্ষণ সংক্রান্ত নির্দেশিকাগুলি কঠোরভাবে প্রয়োগ করার জন্য একত্রিত হয়েছে। আয়কর, ত্রিপুরা অন্তশূল্ক, কেন্দ্রীয় জিএসটি, রাজ্য জিএসটি, ত্রিপুরা পুলিশ, বিএসএফ, নারকোটিক্স কন্ট্রোল, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটরের মতো দপ্তরগুলি নির্বাচনী ব্যয় নিরীক্ষণে প্রধান অংশীদার হিসেবে দায়িত্ব সামলাচ্ছে।তাঁর দাবি, এনফোর্সমেন্ট এজেন্সগুলি তাদের ব্যপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলস্বরূপ, অল্প সময়ের মধ্যে গত ২৪ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৯,৩৬,৫০,৪৪৯ টাকা আদায় করা হয়েছে। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে মোট আদায়ের পরিমাণ ছিল ২,৫৭,১৯,০০০ টাকা। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে আশ্বস্ত করেছেন, এধরনের অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে এবং সমস্ত অংশীদারগণ সমভাবে তাদের দায়িত্ব পালন করবেন।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top