News Flash

  • Home
  • বিদেশ
  • টুইটারের সিইও পদ ছাড়তে প্রস্তুত ইলন মাস্ক, শুধু উত্তরসূরী চাই তাঁর মতো ‘বোকা’
Image

টুইটারের সিইও পদ ছাড়তে প্রস্তুত ইলন মাস্ক, শুধু উত্তরসূরী চাই তাঁর মতো ‘বোকা’

সানফ্রান্সিসকো, ২১ ডিসেম্বর (হি.স.): উপযুক্ত কাউকে পেলেই টুইটারের সিইও পদ ছাড়বেন ইলন মাস্ক। মার্কিন ধনকুবের জানিয়েছেন, তাঁর মতো বোকা একজন লোকের অপেক্ষায় রয়েছেন তিনি। তাঁকে পেলেই টুইটারের সিইও পদ ছাড়তে প্রস্তুত তিনি। বেশ কিছু দিন ধরেই টুইটারের সিইও পদ ছাড়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

গত রবিবার নিজের টুইটার হ্যান্ডলে একটি গণভোটের আয়োজন করেছিলেন মাস্ক। তাতে দ্বর্থহীন ভাবে সমাজমাধ্যম ব্যবহারীরা রায় দিয়েছেন, ইলনের টুইটার সিইও পদ ছেড়ে দেওয়া উচিত। তার পরেই পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন কোটিপতি ব্যবসায়ী। তিনি জানিয়েছেন, নিজের মতো একজন বোকাকে পেলেই টুইটারের সিইও পদ ছাড়তে তিনি প্রস্তুত।

প্রসঙ্গত, রবিবারের ভোটে সিংহভাগ টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, পদ ছাড়াই উচিত ইলনের। ভোটের পোস্টটিতে ইলন স্পষ্টই লিখেছিলেন, এই ভোটের রায় মাথা পেতে নিতে তিনি বাধ্য। এবার নিজের মতো একজন বোকার খোঁজ শুরু করেছেন মাস্ক।

Releated Posts

বাংলাদেশে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, ২৭ জনকে জেলে পাঠাল আদালত

ঢাকা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অভিযান ঘিরে উত্তেজনার মধ্যেই ঢাকার জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের ঘটনায়…

ByByNews Desk Sep 28, 2026

এআই-এর কারণে একশো কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে একশো কোটি মানুষের…

ByByNews Desk Sep 28, 2026

বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় পেল ভারত, আমেরিকায় নির্দিষ্ট ওষুধ ও উপকরণে শূন্য শুল্ক

ওয়াশিংটন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির কয়েকটি নির্দিষ্ট উপকরণের ক্ষেত্রে শূন্য মার্কিন শুল্কের সুবিধা পাওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

নেপাল-ভারত-চিনের মধ্যে অবস্থানকে অর্থনৈতিক শক্তিতে বদলাতে চায় কাঠমান্ডু

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চিনের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানকে অর্থনৈতিক সুবিধায় পরিণত করতে চায় নেপাল। নেপালের বিদেশমন্ত্রী…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top