News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সদর ও মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে চলাচলে বিধিনিষেধ
Image

সদর ও মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে চলাচলে বিধিনিষেধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ জনজীবনে শান্তি ও সুুস্থিতি রক্ষায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এক আদেশে জেলার সদর ও মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৫০০ মিটার এলাকা পর্যন্ত সাধারণ মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ আজ থেকে আগামী ১৯ ফেবয়ারি, ২০২৩ পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে৷ এই বিধিনিষেধ এই সময়ে প্রতিদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত বলবৎ থাকবে৷
জেলাশাসক এই আদেশে জানিয়েছেন, আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত মিলিটারি, প্যারামিলিটারি, রাজ্য পুলিশের কর্মী, পশ্চিম ত্রিপুরা জেলার এসপি, সদর ও মোহনপুর মহকুমার মহকুমা শাসকের বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, অফিসের জরুরি কাজে নিযুক্ত ব্যক্তি এবং তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তির চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধে ছাড় রয়েছে৷ এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top