ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।।উদ্বোধন হলো উন্মুক্ত জিমের। জিরানীয়া মহকুমার মোহনপুর স্কুল মাঠে। প্রায় ১০ লাখ টাকা খরচ করে ক্রীড়া দপ্তরের উদ্যোগে ওই জিম করা হয়। মঙ্গলবার সকালে জিমের উদ্বোধন করে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন,”মোহনপুর মহকুমায় নতুন সংযোজন হলো জিমের। এতে উদ্বুদ্ধ হবে যুব সমাজ। শারীরিক দিকে দিয়েও সুস্থ থাকতে পারবে যুব সমাজ। শরীর সুস্থ না থাকলে কোনও কিছুই ঠিক ভাবে হয় না। তাই যুব সমাজ যাতে শরীরের প্রতি বিশেষ যত্নবান হয় তা মাথায় রেখেই ওই জিম খোলা হয়”। এর আগে স্বাগত ভাষন রাখেন মহকুমার ক্রীড়া আধিকারিক মিহির শীল। বর্তমানে জিমের গুরুত্ব কতটুকু তা তিনি বক্তব্যে তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন মহকুমা শাসক অনিরুদ্ধ রায় সহ অনেকেই। ওপেন জিমের উদ্বোধন হওয়ায় খুশি মহকুমার যুব সমাজও।

উন্মুক্ত জিম-এর উদ্বোধন মোহনপুরে
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















