ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,২০ ডিসেম্বর।।দুরন্ত উদ্যোগ। এলাকার ক্রিকেটারদের হাতে তুলে দিলেন খেলার জার্সি। উনি আর অন্য কেউ নন, ত্রিপুরা রণজি দলের তারকা অলরাউন্ডার মণিশঙ্কর মুড়াসিং এর বাবা ভাগ্যমণি মুড়াসিং। মঙ্গলবার বিকেলে নিজের এলাকার ক্লাব রেক্স ক্লাবের ক্রিকেটারদের হাতে তুলে দেন জার্সি। উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সাধুঅং মগ, অফিস ম্যানাজার কিশোর কুমার ভৌমিক সহ রেক্স ক্লাব ও অ্যাসোসিয়েশন কর্মকর্তা গন। প্রায় প্রতি বছরই শান্তিরবাজার স্কুলের ওই শারীরশিক্ষক এলাকার খেলোয়াড়দের সরঞ্জাম দিয়ে থাকেন। এবার তা থেকে পিছিয়ে যাননি। খেলার নতুন জার্সি পেয়ে খুশি খুদে ক্রিকেটাররাও। মহকুমা ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয় ভাগ্যমণি মুড়াসিং-কে।

মনিশংকরের পরিবার এগিয়ে এলো ক্রিকেটে
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















