News Flash

Image

অপুষ্টির কারণে প্রয়াত হলেন প্রসূতি মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷  উপবাস আর অপুষ্টির যুগলবন্দিতে বিনা চিকিৎসায়  সন্তান জন্ম দেওয়ার তিনদিন পর প্রয়াত হলেন মা৷  চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত স্ব-শাসিত জেলা পরিষদের অধীন মুঙ্গিয়াগামী আর.ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত কুতনা পাড়া এলাকায়৷ উপবাস আর অপুষ্টির যুগলবন্দিতে বিনা চিকিৎসায়  সন্তান জন্ম দেওয়ার তিনদিন পর প্রয়াত হলেন মা৷  চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত স্ব-শাসিত জেলা পরিষদের অধীন মুঙ্গিয়াগামী আর.ডি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত কুতনা পাড়া এলাকায়৷ জানা যায় শক্তিবালা দেববর্মার নিয়ে হয় জারুইলং বাড়ি এলাকার হিরন দেববর্মার সাথে৷  কষ্টের  মধ্যে চলছিল সংসার৷  এরই মধ্যে শক্তিবালা গর্ভবতী হয়ে পড়ে৷  দুসপ্তাহ পূর্বে কোন একটি বিষয়কে কেন্দ্র করে শক্তিমালার প্রসবের সময় নিকটে আশায় তার শ্বশুরবাড়ি জারুইলং বাড়ি থেকে তার বাপের বাড়ি কুতনা পাড়াতে পাঠিয়ে দেওয়া হয়৷ গত তিনদিন পূর্বে নিজ বাবার বাড়িতেই শক্তিবালা একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়৷  এরপর এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে সংগৃহীত ১,০০০ টাকার সাহায্যকে পুঁজি করে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা করায় শক্তিবালা৷ শুক্রবার রাতের দিকে দুর্বলতার কারণে এবং প্রসবের পরবর্তী সময়ে বিনা চিকিৎসার কারণে  অধিক রক্তক্ষরণ হতে হতে৷ একটা সময় মৃত্যু হয়৷ এই ঘটনাতে এলাকা জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে৷

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top