News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোষ্ঠী কোন্দল জিইয়ে রেখে তেলিয়ামুড়ায় কংগ্রেস জেলা সভাপতিদের সংবর্ধনা
Image

গোষ্ঠী কোন্দল জিইয়ে রেখে তেলিয়ামুড়ায় কংগ্রেস জেলা সভাপতিদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ ডিসেম্বর৷৷ কংগ্রেসের গোষ্ঠী কোন্দলকে জিইয়ে রেখে নবাগত জেলা কংগ্রেস সভাপতি ও যুব কংগ্রেসের জেলা সভাপতি সহ ব্লক যুব কংগ্রেস সভাপতিদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় তেলিয়ামুড়া কংগ্রেস ভবনে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ৷ এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন নবাগত জেলা কংগ্রেস সভাপতি শব্দ কুমার জমাতিয়া, প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য, যুব কংগ্রেসের জেলা সভাপতি বিপ্লব সাহা সহ কল্যাণপুর কংগ্রেস নেতৃত্ব কার্তিক দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা৷
এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন  অনুষ্ঠানে নবাগত জেলা কংগ্রেস সভাপতি শব্দ কুমার জমাতিয়া সহ জেলা যুব কংগ্রেস সভাপতি বিপ্লব সাহা ও তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি শংকর পাল (বান্টি)-দের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান  প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য সহ অন্যান্য নেতৃত্বরা৷
এ প্রসঙ্গে খোয়াই জেলা কংগ্রেস সভাপতি শব্দ কুমার জমাতিয়া বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল খোয়াই জেলার মোট ৬ টি বিধানসভা আসনের মধ্যে ৪টি বিধানসভা আসনে জয়ী হবে বলে আশাবাদী৷ তাছাড়া তিনি বলেন,, কংগ্রেস দল যে দায়িত্ব উনাকে অর্পণ করেছে তা একার পক্ষে পালন করা সম্ভব নয়, প্রত্যেকটি কংগ্রেস দলের কর্মীর সমর্থকদের হাতে হাত রেখে কাজ করার এবং এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷ তবে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অপর কংগ্রেস নেতৃত্ব বিরজিৎ গোষ্ঠী নিত্য গোপাল রুদ্রপালকে ফোন নিয়ন্ত্রন জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকেন নি৷ অপরদিকে, তেলিয়ামুড়া ব্লক কংগ্রেস সভাপতি বিপ্লব পাল(বিল্লু) মঙ্গলবারের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তেলিয়ামুড়া কংগ্রেস ভবনে আসেনি৷ এটা কি গোষ্ঠী কোন্দলের ছায়া (!)

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top