News Flash

  • Home
  • খেলা
  •  অমরপুরের ক্রিকেট : জয়ে ফিরলো দেবার্পিত সি এ
Image

 অমরপুরের ক্রিকেট : জয়ে ফিরলো দেবার্পিত সি এ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।।জয়ে ফিরলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি। ৬৮ রানে পরাজিত করলো রাঙ্গামাটি স্কুলকে। বিশ্ব সাধন জমাতিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে। প্রথমে ব্যাট হাতে ৩৪ রান করার পর বল হাতে ৬ উইকেট নিয়ে কার্টত একাই দলকে জয় এনে দেয় বিশ্ব সাধন। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ছোটদের ক্রিকেটে। চন্ডিবাড়ি মাটে অনুষ্ঠিত ম্যাচে মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ৯৮ রান করে। দলের পক্ষে ওপেনার বিশ্ব সাধন জমাতিয়া একমাত্র দুই অঙ্কের রানে পা রাখে। বিশ্ব ৮৪ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে। এছাড়া দল অতিরিক্ত খাতে পায় ৩৪ রান। রাঙ্গামাটি স্কুলের পক্ষে নকুল দাস (‌৩/‌১২), শায়ন দাস (‌২/‌১৪) এবং অনিবেশ দাস (‌২/‌২৬) সফল বোলার। জবাবে  খেলতে নেমে বিশ্ব সাধন জমাতিয়ার (‌৬/‌১৫)‌ বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩০ রানে গুটিয়ে যায় রাঙ্গামাটি স্কুল। দল সর্বোচ্চ ১০ রান পায় অতিরিক্ত খাতে। দলের ৬ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি। ‌‌‌দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে বিশ্ব সাধন ছাড়া সমীর ত্রিপুরা (‌২/‌১৩) সফল বোলার।‌

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top