News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

খোয়াইয়ে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷  রবিবার প্রধানমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরা কর্মীর মৃতদেহ উদ্ধার৷ মৃত কর্মীর নাম জয়দ্বীপ দেব৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে মৃতদেহটি৷
প্রধানমন্ত্রীর সভা থেকে ফিরে যাওয়ার পর কর্মীর মৃতদেহ উদ্ধার৷ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খোয়াই থানাধীন বারোবিল এলাকায়৷ নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার৷ মৃত কর্মীর নাম জয়দ্বীপ দেব৷ বয়স ৩৭ বছর৷ জানা যায়, বারোবিল এলাকার জনৈক জয়দীপ দেব নিজ বাড়িতে একটি ঘরে একাই থাকতেন৷ জয়দীপ দেবের ঘুম থেকে না উঠতে দেখতে দেখে তার বড় ভাইয়ের স্ত্রী মনে সন্দেহে দানা বাধে৷ পরে ঘরের দরজা ভেঙে দেখে ঘরের মেঝেতে পড়ে রয়েছে জয়দ্বীপের রক্তাক্ত মৃতদেহ৷ মুখের মধ্যে রক্তের ছাপ রয়েছে৷ চিৎকার চেঁচামেচি করতে প্রতিবেশীরাও ছুটে আসে৷ খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় খোয়াই থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তের শেষে মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য৷ পুলিশের কাছ থেকে জানা যায় ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷

Releated Posts

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top