News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাকা জমা কাউন্টারের কম্পিউটার অচল, জি বি হাসপাতালে রোগীর পরিবারের বিক্ষোভ
Image

টাকা জমা কাউন্টারের কম্পিউটার অচল, জি বি হাসপাতালে রোগীর পরিবারের বিক্ষোভ

আগরতলা, ১৯ ডিসেম্বর (হি. স.) : জি বি হাসপাতালে টাকা জমা নেওয়ার কাউন্টারে কম্পিউটার বিকল থাকার কারণে রোগীর পরিবার চরম ভোগান্তির শিকার হন। স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে চরম হয়রানির অভিযোগ এনে রোগীর পরিবার বিক্ষোভ প্রদর্শন করেন। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে মুহুর্তের মধ্যেই। খবর পেয়ে পুলিশ  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনৈক রোগীর পরিবারের সদস্যের কথায়, জি বি হাসপাতালে টাকা জমা নেওয়ার কাউন্টার দুইটি রয়েছে। কিন্তু, একটি কাউন্টারে কম্পিউটার বিকল থাকায় টাকা জমা নিতে ভীষণ সময় নিচ্ছিল। তিনি বলেন, দ্বিতীয় কাউন্টারের কম্পিউটার সারাইয়ের কোন উদ্যোগ নিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে, রোগীর পরিবার ভোগান্তির শিকার হচ্ছেন।

টাকা জমা দিতে প্রচন্ড বিলম্ব হওয়ায় রোগীর পরিবাররা একসময় ক্ষোভে ফেঁটে পড়েন এবং তাঁরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে খবর পেয়ে পুলিশ ছুটে আসে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

Releated Posts

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top