News Flash

  • Home
  • খেলা
  • এখনও চোটমুক্ত নন, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত
Image

এখনও চোটমুক্ত নন, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত রোহিত

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.) : এখনও পুরোপুরি ফিট নন রোহিত শর্মা। চোটের কবল থেকে এখনও মেলেনি মুক্তি। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা । সিরিজ জয়ের লক্ষ্যের ম্যাচেও হিটম্যানকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে ।

চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান রোহিত । মহম্মদ সিরাজের ডেলিভারিতে বাংলাদেশি ওপেনার অনামুল হক স্লিপে ক্যাচ তোলেন। কিন্তু তা মিস করেন রোহিত। বলটি ধরার আগেই আঙুলে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁর আঙুলের স্ক্যান করানো হয়। প্রাথমিক ভাবে তাঁকে ব্যাট করতেও নামানো হয়নি। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতা সামাল দিতে নবম উইকেটে তাঁকে নামতেই হয়েছিল। শেষ পর্যন্ত ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেও দলের হার বাঁচাতে পারেননি হিটম্যান। ম্যাচের পরেই শোনা যাচ্ছিল, রোহিত-সহ তিনজন খেলোয়াড় চোটের কারণে টেস্টে খেলতে পারবেন না। পরে টুইট করে বিসিসিআই জানিয়ে দেয়, প্রথম টেস্টে নেই রোহিত। সূত্রের খবর, তাঁর আঙুল এখনও আগের মত সচল নয়। তাছাড়া সামনে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তাই এই টেস্টে রোহিতকে খেলিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক থাকলে ৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে শুরু হতে চলা দ্বিপাক্ষিক সিরিজেই দলে যোগ দেবেন রোহিত। ফলে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ভারতীয় দলের নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

প্রসঙ্গত, কেএল রাহুলের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৮৮ রানে জেতে ভারত। ব্যাটে-বলে দুরন্ত ছন্দে ধরা দেন ভারতীয় তারকারা। এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর রাস্তাও আপাতত খোলা রাহুলদের। তবে সেই লক্ষ্যে পৌঁছতে আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় তথা শেষ টেস্টটি জিততেই হবে ভারতকে। কিন্তু সেখানে রোহিতকে পাওয়া যাবে না বলেই

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top