News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক স্বল্পতায় লাটে পঠন-পাঠন, ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধ
Image

শিক্ষক স্বল্পতায় লাটে পঠন-পাঠন, ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধ

সোনামুড়া(ত্রিপুরা), ১৯ ডিসেম্বর (হি. স.) : শিক্ষক স্বল্পতার জেরে পঠন-পাঠন লাটে উঠেছে। এই অভিযোগ এনে সিপাহিজলা জেলায় সোনামুড়া মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করেছে। তাতে, যান চলাচল ব্যাহত হয়েছে। অবশেষে বিদ্যালয় কর্তৃপক্ষের শিক্ষক স্বল্পতার সমস্যা দূর করার আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করেছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতার জেরে সোনামুড়া মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  পঠন পাঠন লাটে উঠেছে।  পাশাপাশি পরিকাঠামোগত সমস্যাও রয়েছে। বিদ্যালয়ে নেই কোন বাউন্ডারি। এদিকে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো। অথচ শিক্ষক রয়েছেন মাত্র ৯ জন।

ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পঠন-পাঠন হয় না। কিছুদিনের মধ্যেই তাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। কিন্তু বিদ্যালয়ে প্রতিদিন দুইটির বেশি ক্লাস হয় না।শিক্ষক স্বল্পতার অভিযোগ তুলে সোমবার সকাল ১০টা থেকে  সোনামুড়া-বক্সনগর্ সড়ক অবরোধ করে স্কুল পড়ুয়ারা। ওই অবরোধের  জেরে রাস্তার দুইপাশে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়েছে। তাতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে বিদ্যালয়ের কর্তৃপক্ষ অবরোধস্থলে  ছুটে  আসেন। শিক্ষক স্বল্পতা দূর করার বিষয়ে অবশেষে  বিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

Releated Posts

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top