News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নিউহাফলং-মাইগ্রেনডিসা স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

নিউহাফলং-মাইগ্রেনডিসা স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

হাফলং (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : লামডিং-বদরপুর হিল সেকশনের নিউহাফলং ও মাইগ্রেনডিসা স্টেশনের মধ্যবর্তী এলাকায় রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউহাফলং স্টেশনে নিয়োজিত জিআরপির ভারপ্রাপ্ত অফিসার দীপক ঘার্তি আজ রবিবার জানিয়েছেন শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ রেল কর্মচারী কাজল পোদ্দার নিউহাফলং ও মাইগ্রেনডিসা স্টেশনের মধ্যবর্তী ৯৫/২-৩ কিলোমিটারে রেল লাইনের পাশে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি নিউহাফলং স্টেশনে জিআরপিকে খবর দেন। খবর পেয়ে জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক দীপক ঘার্তি সেখানে গিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন ময়না তদন্তের জন্য।

জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, উদ্ধারকৃত মৃত ব্যক্তির এখনও পরিচয় জানা যায়নি। এমতাবস্থায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ৭২ ঘণ্টা হাফলং সরকারি হাসপাতালের মর্গে রাখা হবে। ওই সময়ের মধ্যে যদি উদ্ধারকৃত ব্যক্তির মৃতদেহের কেউ দাবিদার না বেরোয় তা-হলে পুলিশ নিজেই ৭২ ঘণ্টা পর মৃতদেহ সৎকার করবে।

জিআরপি আধিকারিকের সন্দেহ, চলতি ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু ঘটেছে। হয়তো রাতের কোনও ট্রেন ওই এলাকা পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু ঘটে ওই ব্যক্তির।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top