News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় এলেন প্রধানমন্ত্রী, জানানো হয়েছে উষ্ণ অভ্যর্থনা
Image

ত্রিপুরায় এলেন প্রধানমন্ত্রী, জানানো হয়েছে উষ্ণ অভ্যর্থনা

আগরতলা, ১৮ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় এসে পৌছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে আজ বিমানবন্দরে স্বাগত জানাতে রাজ্যপাল সত্যদেও নারাইণ আর্য, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সাংসদ, রাজ্য পুলিশের মহানির্দেশক, মুখ্যসচিব, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর কনভয় সরাসরি স্বামী বিবেকানন্দ ময়দানে পৌছেছে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত ১৬টি সাংস্কৃতিক দল প্রস্তুত ছিল। প্রধানমন্ত্রী ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করেছেন।

এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে পৌছানোর পর মাঠ ভর্তি মানুষ প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানিয়েছেন। মঞ্চে তাঁকে ত্রিপুরার গর্ব বাঁশের তৈরি স্মারক উপহার দিয়ে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। স্বাগত ভাষণে আপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ত্রিপুরায় ক্ষমতা পরিরবর্তনে এবং গত সাড়ে চার বছর ধরে রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ইন্টারনেট, রেলওয়ে এবং জাতীয় সড়কে ত্রিপুরার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সবই প্রধানমন্ত্রী মোদীর ঐকান্তিক ইচ্ছায় সম্ভব হয়েছে।তাঁর দাবি, ত্রিপুরায় সমস্ত প্রকল্প প্রধানমন্ত্রীর দিশা নির্দেশনায় বাস্তবায়ন হচ্ছে। তাতে, সুবিধাভোগীরা দারুণভাবে উপকৃত হচ্ছেন। তিনি জানান, আজ প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

Releated Posts

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top