News Flash

  • Home
  • দেশ
  • জলপথে শক্তি বাড়ছে নৌবাহিনীর, ১৮ ডিসেম্বর অন্তর্ভুক্ত হচ্ছে আইএনএস মুরমুগাও
Image

জলপথে শক্তি বাড়ছে নৌবাহিনীর, ১৮ ডিসেম্বর অন্তর্ভুক্ত হচ্ছে আইএনএস মুরমুগাও

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): জলপথে ধারে, ভারে, বহরে আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় নৌবাহিনী। সব ঠিক থাকলে রবিবার, ১৮ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ধবংসরকারী রণতরী আইএনএস মুরমুগাও। গোয়া মুক্তি দিবসের প্রাক্কালে ১৮ ডিসেম্বর মুম্বইয়ে মাজাগন ডকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধেরে ভারতীয় নৌবাহিনীতে এই নতুন রণতরীর যাত্রা শুরু হওয়ার কথা। ৭ হাজার ৪০০ টনের এই যুদ্ধজাহাজের নাম গোয়ার ঐতিহাসিক বন্দর শহর মুরমুগাওয়ের নামে রাখা হয়েছে। জলে ভাসার আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শত্রুপক্ষকে বিনাশ করতে একগুচ্ছ অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে এই রণতরীতে। আইএনএস মুরমুগাও দৈর্ঘ্যে ১৬৩ মিটার। চওড়া ১৭ মিটার। আইএনএস মুরমুগাওয়ে রয়েছে ‘স্টেলথ প্রযুক্তি’। এই প্রযুক্তি থাকায় রেডার বা অন্য কোনও পদ্ধতিতে এই যুদ্ধজাহাজের গতিবিধি ধরা পড়বে না। তবে এই প্রযুক্তির সাহায্যে প্রতিপক্ষের জাহাজের গতিবিধি দেখা যাবে। যার ফলে শত্রুপক্ষের উপর হামলা চালাতে এই ধরনের যুদ্ধজাহাজ বাজিমাত করতে পারে। রণতরীতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। আইএনএস মুরমুগাওতে রয়েছে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ২৯০ কিমি থেকে ৪৫০ কিমি পর্যন্ত দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top