News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিএসএফের সঙ্গে সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও, বৈঠকে বললেন অমিত শাহ
Image

বিএসএফের সঙ্গে সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও, বৈঠকে বললেন অমিত শাহ

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি. স.) : সীমান্ত রক্ষার দায়িত্ব কেবল মাত্র সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র নয়। দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেও। পূর্বাঞ্চলের সীমান্তবর্তী রাজ্যগুলিকে এমন বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সীমান্ত অনুপ্রবেশ-সহ গরু পাচারের মতো সমস্যাগুলি রুখতে চাইছে কেন্দ্রীয় সরকার। এ ক্ষেত্রে যে রাজ্যগুলির সহায়তা না পেলে কোনও ভাবেই সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমন সম্ভব নয়, তা জানে কেন্দ্রও। তাই বৈঠকে রাজ্যগুলিকেও সীমান্ত সুরক্ষার দায়িত্ব নিতে বলেছেন বলেই মনে করছেন প্রশাসনের কর্তারা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শাহ শনিবারের বৈঠকে বলেছেন, ‘‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা থাকবে বিএসএফের উপর, ঠিক ততটা রাজ্যের হাতেও রয়েছে। কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবছে। আগের সরকারের কাজে বহু ক্ষেত্রে খামতি ছিল। আমরা তা অনেকটা পূরণ করেছি। আরও উন্নয়নের জন্য এগোচ্ছি।’’

শনিবার নবান্ন সভাগৃহে বৈঠকে যোগ দিতে এসে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের অন্য তিন রাজ্য বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রতিনিধিদের মুখোমুখি হন অমিতবাবু। সেখানেই বিএসএফ সংক্রান্ত আলোচনায় সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করলেন তিনি।

গত বছর অক্টোবর মাসে বিএসএফের এক্তিয়ারে কতটা এলাকা থাকবে, সেই সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তার পরেই স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তীব্র বিবাদ শুরু হয়েছিল রাজ্যের। তা নিয়ে বৈঠকে আলোচনা না হলেও, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মধ্যে পারস্পরিক সম্পর্ক রেখেই যে সীমান্ত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে, তা-ও নিজের মন্তব্যে স্পষ্ট করে দিয়েছেন শাহ।

Releated Posts

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top