News Flash

  • Home
  • খেলা
  • সদরভিত্তিক ছোটদের ক্রিকেটে ১৪টি দলের খেলা শুরু ২৩শে
Image

সদরভিত্তিক ছোটদের ক্রিকেটে ১৪টি দলের খেলা শুরু ২৩শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। ঘরোয়া ক্রিকেটের ক্রীড়া সূচি ঘোষিত হয়েছে। সদর অনূর্ধ্ব ১৩, ২০২২-২৩ মরশুমের ক্রিকেট শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর থেকে। টিসিএ আয়োজিত এবারকার টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৪ টি দলকে দুটো গ্রুপে ভাগ করে প্রথমে সিঙ্গেল লীগ প্রথায় খেলানো হবে। দুটি গ্রুপ থেকে শীর্ষ স্থানাধিকারী দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে খেলবে। ১২ জানুয়ারিতে ফাইনাল ম্যাচের দিনক্ষণ স্থির হয়েছে। গ্রুপ-এ’তে খেলবে চাম্পামুরা, মডার্ন, ক্রিকেট অনুরাগী, কর্নেল, দশমীঘাট, মৌচাক ও তরুণ সংঘ। গ্রুপ বি-তে খেলবে এনএসআরসিসি, এডি নগর, জিবি প্লে সেন্টার, শতদল সংঘ, জুটমিল, প্রগতি ও এগিয়ে চলো সংঘ। একজোটে খেলা চলবে তিনটি মাঠে। ২৩ ডিসেম্বর প্রথম দিনে নরসিংগড় পঞ্চায়েত মাঠে চাম্পামুরা ও ক্রিকেট অনুরাগীর খেলা। নীপকো মাঠে শতদল সংঘ ও এডি নগরের ম্যাচ। ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে কর্নেল চৌমুহনী কোচিং সেন্টার খেলবে দশমীঘাট কোচিং সেন্টারের বিরুদ্ধে। টি সি এর অ্যাডভাইসরি টুর্নামেন্ট কমিটির কনভেনার জয়ন্ত দে ক্রীড়াসূচি ঘোষণা করেছেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top