News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে ক্রিকেট জয়ী রাঙ্গামাটি স্কুল
Image

অমরপুরে ক্রিকেট জয়ী রাঙ্গামাটি স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। অতিরিক্ত রানের কাধে ভর দিয়ে জয় পেলো রাঙ্গামাটি স্কুল। ৭ রানে পরাজিত করলো চারুভারতি স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। চন্ডিবাড়ী স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অতিরিক্ত ৪০ রানের কাধে ভর দিয়ে রাঙ্গামাটি স্কুল ৫০ রান করতে সক্ষম হয়। দলের ৮ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেনি। সর্বোচ্চ ৫ রান করে অনিষ দাস। চারু ভারতি স্কুলের পক্ষে রাজদ্বীপ সাহা (‌৩/‌১৪) এবং ‌বিপ্করদ্বীপ সরকার (‌২/‌৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে দলনায়ক নকুল দাস (‌৪/‌১১) এবং জয় দাসের (‌৩/‌১৬) দুরন্ত বোলিংয়ে ৪৩ রানে গুটিয়ে যায় চারু ভারতি স্কুল। দল সর্বোচ্চ ১৮ রান পা‌য় অতিরিক্ত খাতে। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করে রুদ্রাক্ষ দাস। ‌ ‌

Releated Posts

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top