News Flash

  • Home
  • খেলা
  • চন্দ্র স্মৃতি ফুটবল : ফ্রেন্ডস ইউনিয়নকে বিধ্বস্ত করে ফরোয়ার্ডের জয়ের হ্যাটট্রিক
Image

চন্দ্র স্মৃতি ফুটবল : ফ্রেন্ডস ইউনিয়নকে বিধ্বস্ত করে ফরোয়ার্ডের জয়ের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। ফ্যাক্টর হয়ে গেল দুই বিদেশি। ফরোযার্ডের দু বিদেশীর ঝড়ে বিধ্বস্ত ফ্রেন্ডস ইউনিয়ন। যার ফলে এক ,দুই নয় একে একে সাত গোল হজম করলো মন্ত্রী মোহনের ছেলেরা। যদি ও সাত গোল হজম করে একটি মাত্র গোল পরিশোধ করতে সক্ষম হয় ফ্রেন্ডস ইউনিয়ন। শুক্রবার উমাকান্ত ময়দানে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগে ফরোয়ার্ড ক্লাবের মুখোমুখি হয় ফ্রেন্ডস ইউনিয়ন। ফলাফল ৭-১ ।ভারী বাজেটের দল ফরোয়ার্ড। অপরদিকে স্থানীয়দের নিয়ে কোনো রকমে অবনমন যাতে বাঁচানো যায় তারই লক্ষ্যে এদিন মাঠে নামে ফ্রেন্ডস ইউনিয়ন।  ম্যাচের শুরু থেকেই জাকিয়ে বসে মন্ত্রীর ছেলেদের উপর। সুবাদে প্রথমার্ধে দুই গোল ও হাসিল করে নেয় ফরোয়ার্ড। গোল দুটো করেন বিদেশি ফুটবলার চিজুবা। বিরতির পর ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আক্রমনের গতি আরও বাড়ান ফরোয়ার্ডের ফুটবলাররা। তাতে গোল ব্যবধান একের পর এক বাড়তেই থাকে। ফ্রেন্ডসের রক্ষণভাগের ফুটবলাররা তখন বিপক্ষের একেরপর আক্রমণ রুখতে ব্যস্ত থাকে।  তবে তা আর হয়ে উঠে নি। ফরোয়ার্ডের দুই বিদেশি চিজুবা এবং ভিদাল একের পর এক গোল করতে থাকেন। দুজনই হ্যাটট্রিক করেছেন। ফরোয়ার্ডের পক্ষে সপ্তম তথা শেষ গোলটি আদায় করে নেন কে এম মালেম। সাত গোল হজম করেও পাল্টা একটি কাউন্টার অ্যাটাক থেকে ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষে একমাত্র গোলটি করে রিংহর জমাতিয়া। তবে এই গোলটা এক কথায় বলতে গেলে শান্তনার। সুবাদে ম্যাচ থেকে পুরো পয়েন্ট হাসিল করে নেয় ফরোয়ার্ড শিবির। ম্যাচের সেরা ফুটবলার হলেন ফরোয়ার্ড ক্লাবের বিদেশি চিজুবা।

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top