News Flash

  • Home
  • দিনের খবর
  • শিবসেনা বিতর্ক : উদ্ধব ঠাকরের আবেদনের উপর রায় সংরক্ষণ করল আদালত
Image

শিবসেনা বিতর্ক : উদ্ধব ঠাকরের আবেদনের উপর রায় সংরক্ষণ করল আদালত

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শিবসেনার নাম এবং নির্বাচনী প্রতীক ব্যবহারের উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য উদ্ধব ঠাকরের আবেদনের উপর রায় সংরক্ষণ করল। প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নেতৃত্বাধীন বেঞ্চ সব পক্ষের যুক্তিতর্ক শুনে বৃহস্পতিবার রায় সংরক্ষণ করেন।

সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছেন উদ্ধব ঠাকরে। গত ১৫ নভেম্বর হাইকোর্টের একক বেঞ্চ উদ্ধব ঠাকরের আবেদন খারিজ করে দেয়। বিচারপতি সঞ্জীব নরুলার বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল যে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্দের গোষ্ঠীর মধ্যে নির্বাচনী প্রতীক বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে।
একক বেঞ্চে শুনানির সময় উদ্ধব ঠাকরে নির্বাচন কমিশনের আদেশের বিরোধিতা করে বলেন, তিনি ত্রিশ বছর ধরে শিবসেনা পরিচালনা করেছেন কিন্তু আজ তাঁর বাবার নাম এবং নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারবেন না। উদ্ধব ঠাকরের তরফে বলা হয়েছিল যে নির্বাচন কমিশনের আদেশ ঠাকরে এবং তাদের রাজনৈতিক দলের জন্য গুরুতর পরিণতি করেছে। নির্বাচন কমিশনের আদেশ বেআইনি। শুনানির সময় আদালত বলে, ঠাকরের অধিকার এবং বিরোধ এখনও খোলা রয়েছে কারণ নির্বাচন কমিশন এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। উপনির্বাচনের জন্য শুধুমাত্র একটি অন্তর্বর্তীকালীন আদেশ পাস হয়েছিল, যা এখন শেষ হয়ে গেছে।

Releated Posts

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026

বেনামি সম্পত্তি তদন্তে জামুইয়ে একাধিক জায়গায় ইওইউ-র হানা, জিলা পরিষদ সভানেত্রী ও স্বামীকে ঘিরে তদন্ত

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের জামুই জেলায় কথিত বেনামি সম্পত্তি মামলার তদন্তে মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালাল…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top