ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর।। ত্রিপুরার জুডোকা-রা এখন ঝাড়খণ্ডের রাঁচিতে। আগামীকাল থেকে সেখানে শুরু হচ্ছে জুনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ ২০২২-২৩। ১৫ থেকে ২১ বছর বয়সী ছেলে ও মেয়েদের জুনিয়র বিভাগের ১২ সদস্য বিশিষ্ট ত্রিপুরা রাজ্যদল ইতিমধ্যে রাঁচিতে পৌঁছে গেছে। রাজ্য দলে দশজন জুডোকার পাশাপাশি দু’জন কোচ রয়েছেন। রাজ্যদল হলো: ছেলেদের বিভাগে ইমন দেববর্মা, উত্তম সরকার, জিৎ নট্ট, অনকিত বণিক, জাহিদ মিয়া, জোসেফ লাল ডার্লং, কোচ প্রবীর দেববর্মা। মেয়েদের বিভাগে দেবাঞ্জলি নাথ, অস্মিতা দে, নিগাহীন মারাক, বিশ্ব লক্ষ্মী ত্রিপুরা, কোচ ঝুমঝুম দেববর্মা। উল্লেখ্য, জাতীয় আসরে এবারও অস্মিতা সহ সকলেই যথাযথ সাফল্য পাবে বলে প্রশিক্ষকরা আশাবাদী।

রাঁচিতে শুক্রবার থেকে জুনিয়র ন্যাশনাল জুডো, রাজ্যদল প্রস্তুত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















