News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বাস ও ইকো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত তিন যাত্রী
Image

বিশালগড়ে বাস ও ইকো গাড়ির সংঘর্ষে গুরুতর আহত তিন যাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ বিশালগড়ে পথ দুর্ঘটনায় তিন জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়েছে৷ বিশালগড় বিদ্যুৎ অফিস সংলগ্ণ সড়কে বাস ও ইকো গাড়ির সংঘর্ষে আহত  তিন জন যাত্রী৷ ঘটনা বুধবার দুপুর ১.৩০ মিনিটে৷  একটি ইকো গাড়ি সোনামুড়া থেকে আগরতলা যাওয়ার পথে বিশালগড় বিদ্যুৎ অফিস সংলগ্ণ সড়কে আসতেই সামনে একটি লরি থাকায় ইকো গাড়িটি দাঁড়িয়ে পড়ে৷ ঠিক সঙ্গে সঙ্গেই জয়ন্তী বাজার থেকে আগরতলার উদ্দেশ্যে দ্রুত গতিতে যাওয়ার পথে বাস গাড়িটি সজোড়ে ধাক্কা মারে ইকো গাড়িতে৷ যার ফলে ইকো গাড়িতে থাকা তিনজন যাত্রী গুরুতর ভাবে আহত হয়৷ তাদেরকে উদ্ধার করে আগরতলা জিবিপি হাসপাতালে  নিয়ে যাওয়া হয়৷ অন্যদিকে বাস গাড়ি এবং ইকো গাড়ির সামনে এবং পেছনের অংশটি দুমড়ে যায়৷ সংবাদমাধ্যমে এমনটিই জানিয়েছেন ইকো গাড়ির চালক৷ বিশালগড় থানার  পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷ চালকদের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়৷

Releated Posts

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top