News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্থ-অর্পিতার আইনজীবীরা জামিনের আবেদন জানালেন না, ৭ জানুয়ারি অবধি জেল হেফাজত
Image

পার্থ-অর্পিতার আইনজীবীরা জামিনের আবেদন জানালেন না, ৭ জানুয়ারি অবধি জেল হেফাজত

কলকাতা, ১৪ ডিসেম্বর (হি. স.) : ৭ জানুয়ারি অবধি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।

বুধবার টেট দুর্নীতি মামলায় দুজনকে ভারচুয়ালি আদালতে পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও এদিন পার্থ-অর্পিতার আইনজীবীরা জামিনের আবেদন জানাননি। বরং পার্থ চট্টোপাধ্যায়কে মামলার শুনানি থেকে অব্যাহতি দেওয়ার আরজি জানানো হয়েছিল। সেই আরজির শুনানি আগামী ৩১ জানুয়ারি।

এদিন আইনজীবীরা মামলা থেকে পার্খ চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়ার আরজি জানান। পালটা ইডির আইনজীবীদের দাবি, পার্থ ও অপির্তা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত। এভাবে তাঁকে অব্যাহতি দেওয়া যায় না। এর জন্য আইনি পদক্ষেপ করতে হয়। এর জন্য চার সপ্তাহ সময় চেয়েছেন পার্থর আইনজীবীরা। ফলে এই মামলার পরবর্তী শুনানি ৩১ জানুয়ারি।

প্রসঙ্গত, দিন কয়েক আগে পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তুলেছিল সিবিআই। সেই মামলাতেও জামিন পাননি তিনি। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হবে, জানিয়ে দেয় আদালত। এবার ইডির মামলাতেও মিলল না জামিন।

Releated Posts

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top