নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ বুধবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৪ নং ওয়ার্ডের যুব সমাজ ক্লাব সংলগ্ণ পুকুর ও তার আশপাশের এলাকা পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দিপক মজুমদার৷বুধবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ৩৪ নং ওয়ার্ডের যুব সমাজ ক্লাব সংলগ্ণ পুকুর ও তার আশপাশের এলাকা পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দিপক মজুমদার৷ এলাকাবাসিদের বক্তব্য ছিল দীর্ঘ দিন ধরে এই পুকুর সংস্কার করা হয়নি৷ আগরতলা শহরে থাকা পুরাতন পুকুর গুলির মধ্যে অন্যতম জয়নগর মধ্যরাস্তায় অবস্থিত পুকুরটি৷ এই পুকুরের সৌন্দর্যায়ন করা হয়েছিল৷ কিন্তু সময়ের সঙ্গে পুকুরটি সংস্কার জরুরি হয়ে পড়েছে৷ এলাকাবাসীর দাবি পুকুর সংস্কার করে পাকা ঘাট নির্মাণ করা হোক৷ চারপাশে আলোর ব্যবস্থা করা হোক৷ সার্বিক ভাবে নতুন করে সাজিয়ে তোলা হোক পুকুরটি৷ এই বিষয় নিয়ে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবে পুর নিগমের আধিকারিকরা৷ তারা সকলে বসে পুকুরকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করবে বলে জানান মেয়র দীপক মজুমদার৷ ছিলেন কপর্োরেটার জাহ্ণবী দাস চৌধুরী, মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার কান্তি ভট্টাচার্য, যুব সমাজ ক্লাবের সম্পাদক সুব্রত দে, ক্লাবের সভাপতি সহ এলাকাবাসীরা৷

পুর নিগমের ৩৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















