News Flash

  • Home
  • খেলা
  • মধ্য ভুবনবন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
Image

মধ্য ভুবনবন স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ১৪ ডিসেম্বর।। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার মধ্য ভুবনবন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিদ্যালয় প্রাঙ্গনে মোট ১৬টি ইভেন্টের প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার মাননীয় বিধায়ক ডা:‌ দিলীপ দাস। বিশেষ অতিথি স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় ও আরও অনেকে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দেব। পতাকা উত্তোলন, মার্চপাস্ট ও সমবেত পি টি প্রদর্শনের মাধ্যমে ক্রীড়ানুষ্ঠানের শুভ সূচনা হয়। শুরুতে সমস্ত খেলোয়াড়দের পক্ষ্যে  শপথ বাক্য পাঠ করেন কেয়া নাগ। মার্শাল আর্ট প্রদর্শন করে বিদ্যালয়ের কৃতি খেলোয়াড় জাতীয়স্তরে অংশগ্রহনকারী সাগর মিঞা ও শেফালী আক্তার। তাছাড়াও যোগ প্রদর্শিত হয়। সমবেত নৃত্য সকলের মন জয় করে ছাত্রীরা। তারপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের ক্রীড়া শিক্ষক প্রনব অখন্ড। সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সহযোগিতা করেন। সবশেষে বিজয়ীদের পুরস্কৃত করেন উপস্থিত অথিতিরা। ক্রীড়ানুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা দেব সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top