News Flash

  • Home
  • দেশ
  • ইউএই ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজারও : এস জয়শঙ্কর
Image

ইউএই ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজারও : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই) ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, দ্বিতীয় বৃহত্তম রফতানি বাজারও। বললেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার ভারত-ইউএই-র ওপর ইন্ডিয়া গ্লোবাল ফোরামে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, “অন্য যে কোনও দেশের তুলনায় সংযুক্ত আরব আমিরশাহীতে বেশি ভারতীয় নাগরিক বসবাস করেন। অর্থাৎ আমরা মানুষের কথা বলি অথবা ব্যবসার বিষয়ে, সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গিতে একটি বিশেষ গুরুত্ব রয়েছে।”বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন, “আমাদের আলোচনা মহাকাশ, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্য এবং স্টার্টআপ নিয়ে। পুরানো, চিরাচরিত শক্তি বাণিজ্য বিনিয়োগ অব্যাহত আছে, কিন্তু একটি নতুন এজেন্ডাও আসছে।” এস জয়শঙ্কর আরও বলেছেন, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী দু”টি দেশ খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ, দুই দেশ একে অপরকে দীর্ঘদিন ধরে চেনে এবং দুই দেশই এই সম্পর্ককে একটি পরিবর্তিত বিশ্বে ব্যবহার করতে চায়, শুধুমাত্র একটি পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার জন্য নয়, বরং একটি পরিবর্তনশীল বিশ্বকে রূপ দিতে চায়।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top