News Flash

  • Home
  • দিনের খবর
  • হাজরার সভা থেকে দিলীপ ঘোষকে খোঁচা শুভেন্দুর
Image

হাজরার সভা থেকে দিলীপ ঘোষকে খোঁচা শুভেন্দুর

কলকাতা, ১২ ডিসেম্বর (হি. স.) : নাম না করে দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপবাবুকে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে দেখা গিয়েছে বার বার। তাঁর সেই ‘অভ্যাস’ নিয়েই তাঁর নাম উল্লেখ না করে খোঁচা দিয়েছেন শুভেন্দুবাবু। কিছু দিন আগে ‘ধামাকা’ হবে বলে ডিসেম্বর মাসের তিনটি দিনের কথা উল্লেখ করেছিলেন শুভেন্দু। তা নিয়ে সোমবারই দিল্লিতে দিলীপ প্রতিক্রিয়া দেন সাংবাদিকদের। জল্পনা, দিলীপের সেই মন্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া হাজরার সভা থেকে দিয়েছেন শুভেন্দু।

কিছু দিন আগে ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর ‘ধামাকা’ হবে বলে মন্তব্য করেছিলেন শুভেন্দুবাবু। সেই প্রসঙ্গে সোমবার দিল্লিতে দিলীপবাবু প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, ‘‘১২ তারিখ কী হবে জানি না। আমার তো কিছু মনে হচ্ছে না। ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর সম্ভবত তিনটি মামলার দিন ছিল বলে জানি। কিন্তু, আজ মামলা হচ্ছে না। পিছিয়ে গিয়েছে। কী কারণ জানি না।’’

আদালতের মামলার উপর নির্ভর করে কিছু বলা যায় না বলেও দাবি দিলীপ ঘোষের। তাঁর ব্যাখ্যা, ‘‘আদালতে কী ফয়সালা হবে তা জানি না। তবে আদালতের মামলার উপর ভিত্তি করে কিছু বলা যায় না। আগেও সিঙ্গুর মামলা নিয়ে হইহই হয়েছে। কিছু হয়নি। রাজনীতিতে এই তারিখের কী গুরুত্ব আছে জানি না।’’ তাঁর এই মন্তব্যের প্রত্যুত্তর সোমবারই শুভেন্দুবাবু দিয়েছেন বলে রাজনীতিমহলের দাবি।

গেরুয়া শিবিরের একটি অংশের সূত্রে জানা গিয়েছে, রাজ্য বিজেপির সভাপতি পদে থাকাকালীন দিলীপবাবুর সঙ্গে শুভেন্দুবাবুর সম্পর্ক ছিল আদায়-কাঁচকলায়। দু’জনের সম্পর্কের সেই রসায়নের কথা প্রকাশ্যেও চলে আসে কয়েক বার। যেমন শুভেন্দুবাবুর দিল্লি যাত্রা নিয়ে দিলীপবাবু সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন, তাঁকে বলে যাননি শুভেন্দুবাবু। দু’জনের সম্পর্কের টানাপোড়েন এমন জায়গায় পৌঁছয় যে এক সময় তা মেটাতে হস্তক্ষেপ পর্যন্ত করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দু’জনের সম্পর্কের সেই ‘উষ্ণতা’র আঁচ আবার পাওয়া গেল হাজরার সভা মঞ্চ থেকে। সোমবার সেখান থেকে শুভেন্দু মন্তব্য করেন, ‘‘আমি মর্নিংওয়াকে বেরিয়ে প্রেস রিলিজ দিই না।’’

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top