News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুরাতন পেনশন স্কিম পুনরুজ্জীবিত করার কোনও প্রস্তাব বিবেচনাধীন নয়, জানালেন অর্থ প্রতিমন্ত্রী কারাদ
Image

পুরাতন পেনশন স্কিম পুনরুজ্জীবিত করার কোনও প্রস্তাব বিবেচনাধীন নয়, জানালেন অর্থ প্রতিমন্ত্রী কারাদ

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পুরান পেনশন স্কিম পুনরুদ্ধারের জন্য কোনও প্রস্তাব বিবেচনাধীন নেই। সোমবার সরকারের পক্ষ থেকে লোকসভায় জানালেন অর্থ প্রতিমন্ত্রী ডঃ ভগবদ কারাদ। লিখিত জবাবে তিনি জানিয়েছেন, রাজস্থান, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড সরকার তাঁদের কর্মীদের জন্য পুরাতন পেনশন স্কিম পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি যোগ করেছেন, এই রাজ্যগুলি কেন্দ্র এবং পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জাতীয় পেনশন ব্যবস্থার অধীনে গ্রাহকদের জমাকৃত কর্পাস তাঁদের কাছে ফেরত দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে। তিনি জানান, তাঁদের জানানো হয়েছে যে পিএফআরডিএ আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রবিধানের অধীনে, রাজ্য সরকারের কাছে জমা সহ সরকারী অবদান এবং কর্মচারীদের অবদান ফেরত এবং জমা দেওয়ার কোনও বিধান নেই।

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top