News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মনোমোহন স্মৃতি ভলিবল সম্পন্ন
Image

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মনোমোহন স্মৃতি ভলিবল সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চম বারের মতো আয়োজিত মনোমোহন দাস স্মৃতি ভলিভল টুর্নামেন্ট রবিবারে শেষ হয়েছে। মহাত্মা গান্ধী স্কুল মাঠে রবিবার রাতে নৈশালকে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বাইখোঁড়ার নন্দী ব্রাদার্স ২৫-১৪, ২৫-২১ ও ২৫-১৮ পয়েন্টে মেলাঘরের বিরম্বা কালিবাড়ি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। এর আগে প্রথম সেমিফাইনালে নন্দী ব্রাদার্স ২৫-১৮, ২৫-১৯ ও ২৫-২০ পয়েন্টে সিবিটি-কে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে বিরম্ভা কালীবাড়ি দল অরবিন্দ সংঘকে ২৫-১৯, ২৫-২২, ২৫-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছিল। প্রতিযোগিতা শেষে মাঠেই আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল, যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, সমাজ সেবক কমল দে, সঞ্জয় সাহা কর্পোরেটর অঞ্জনা দাস, অলক রায়, পিন্টু রঞ্জন দাস প্রমূখ উপস্থিত ছিলেন। মহাত্মা গান্ধী প্লে সেন্টারের প্রেসিডেন্ট ও মনমোহন দাস প্লে ফোরামের প্রেসিডেন্ট অর্চনা দাস অনুষ্ঠানে পৌরহিত্য করেন। উল্লেখ্য, এ প্রতিযোগিতা উপলক্ষে সাতজন ক্রীড়াবিদকে সংবর্ধনা ছাড়াও ক্রস কান্ট্রি দৌড় এবং স্কুল পড়ুয়া খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সচিব ভবতোষ দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top