নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ প্রতিশ্রুতি মোতাবেক নিয়মিতকরণের জন্য সরকারকে এক সপ্তাহ সময়সীমা বেধে দিল অনিয়মিত কর্মী সংঘ৷ প্রতিশ্রুতি মোতাবেক অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের দাবিতে সরব হল অনিয়মিত কর্মী সংঘ৷ সোমবার আইজিএম হাসপাতালের অনিয়মিত কর্মীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে নিয়মিতকরনের দাবিতে৷ এইদিন হাসপাতালে কর্মরত অনিয়মিত কর্মীরা প্রথমে হাসপাতাল চত্বরে সমবেত হয়৷ তারপর তারা বিক্ষোভ প্রদর্শন করে৷ অনিয়মিত কর্মী সংঘের সভাপতি বাবুল আচার্য জানান সামনে ২০২৩ সালের বিধানসভা নির্বাচন৷ কিন্তু অনিয়মিত কর্মীদের নিয়মিতকরনের জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ এই সময়ের মধ্যে বহু অনিয়মিত কর্মীর মৃত্যু হয়েছে৷ তারা তাদের পরিবারের জন্য কোন কিছু রেখে যেতে পারে নি৷ কারন অনিয়মিত হওয়ার সুবাদে তারা সামান্য বেতন পেত৷ তিনি আরও জানান এক প্রকার বাধ্য হয়ে এইদিন তারা আন্দোলনে সামিল হয়েছেন৷

নিয়মিতকরণের দাবী জানাল আইজিএমের অনিয়মিত কর্মীরা
Tags:

















