News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৫০ হাজার টাকা বেতনের দাবীতে ডেপুটেশন ভ্যাটেইনারি ডাক্তার ফোরামের
Image

৫০ হাজার টাকা বেতনের দাবীতে ডেপুটেশন ভ্যাটেইনারি ডাক্তার ফোরামের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷  প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে প্রকাশিত নোটিফিকেশন বাতিল করে মাসিক ৫০ হাজার টাকার বিনিময়ে চিকিৎসক নিযুক্ত্ণ করার দাবিতে ডেপুটেশন প্রদান ত্রিপুরা প্রোগেসিভ ভ্যাটেইনারি ডাক্তার ফোরামের৷ মোবাইল ভ্যাটেইনারি ইউনিট নামে কেন্দ্রীয় সরকারের একটি প্রজেক্ট রাজ্যে চালু হতে যাচ্ছে বলে প্রাণী  সম্পদ বিকাশ দপ্তর থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের গাইড লাইন রয়েছে এই ইউনিটে যে সমস্ত প্রাণী চিকিৎসক কাজ করবেন তাদের মাসিক বেতন হবে ৫০ হাজার টাকা৷ কিন্তু রাজ্য সরকারের থেকে প্রকাশিত নোটিফিকেশনে উল্লেখ রয়েছে প্রাণী চিকিৎসকদের জন্য মাত্র ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে৷ এই ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ তুলে ডেপুটেশন প্রদান করল প্রাণী চিকিৎসকেরা৷ সোমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিশেষ সচিব ডা কে শশি কুমারের উদ্দেশ্যে আহবান জানান অতিসত্বর যেন এই নোটিফিকেশন বাতিল করেন৷

Releated Posts

নভেম্বরের মধ্যে ত্রিপুরায় চালু হতে পারে আরও ৬টি একলব্য আবাসিক বিদ্যালয়

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আদিবাসী ছাত্রছাত্রীদের আবাসিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে ত্রিপুরায় নতুন করে আরও ৬টি একলব্য মডেল…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top