ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। এবার ট্রায়াল ক্যাম্পে ডাকা হয়েছে ৩৬ জন ক্রিকেটারকে। কর্নেল সি কে নাইডু ট্রফি অর্থাৎ অনূর্ধ্ব ২৫ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য ত্রিপুরা দল গঠনের উদ্দেশ্যে সিলেকশন ট্রায়াল শুরু হবে আগামীকাল থেকে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের প্লেয়ার সিলেকশন কমিটির সুপারিশ ক্রমে প্রাথমিক বাছাইকৃত ৩৬ জন ক্রিকেটারকে সিলেকশন ট্রায়ালে ডাকা হয়েছে। তারা হলো: শ্রীদাম পাল, শঙ্কর পাল, অর্কপ্রভ সিনহা, পল্লব দাস, সেন্টু সরকার, বাবুল দে, শ্যাম শাকিল গণ, কিষান মুরাসিং, ঋতুরাজ দেবনাথ, বিক্রম দেবনাথ, সরাব সাহানি, সাহিল সুলতান, সন্দীপ সরকার, ইন্দ্রজিৎ দেবনাথ, অপূর্ব বিশ্বাস, অর্জুন দেবনাথ, কাজল সূত্রধর, লক্ষণ পাল, শারুখ হোসেন, অমরেশ দাস, পারভেজ সুলতান, বিক্রম কুমার দাস, সায়ন্তন দেব, অনিরুদ্ধ দাস, ভিকি সাহা, সপ্তজিৎ দাস, তাপস মন্ডল, আনন্দ ভৌমিক, বিজয় রায়, চন্দন রায়, সায়ন্তন দেববর্মা, দীপ্তনু চক্রবর্তী, দীপজয় দেব, রাজদীপ দত্ত, দীপায়ন দেববর্মা। সাপোর্ট স্টাফ রয়েছেন কোচ জয়ন্ত দেবনাথ ও অনুপ কুমার দাস, ফিজিওথেরাপিস্ট রাজন চৌধুরী, ট্রেইনার রাকেশ প্যাটেল। উল্লেখ্য, বাছাইকৃত ক্রিকেটারদের আগামীকাল বেলা ২ টায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য টিসিএ-র সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে জানিয়েছেন। উল্লেখ্য, ৬ জন ক্রিকেটার জাতীয় আসরে ত্রিপুরা দলের হয়ে খেলার জন্য এখন বাইরে রয়েছেন। সফর শেষে আগরতলায় ফিরে তারা শিবিরে অংশ নেবেন বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে।

সি কে নাইডু ট্রফি : রাজ্যদলের সিলেকশন ট্রায়ালে ৩৬ ক্রিকেটার
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















