News Flash

  • Home
  • খেলা
  • শিলচরে রেটিং দাবায় সেরা ত্রিপুরার শুভায়ন
Image

শিলচরে রেটিং দাবায় সেরা ত্রিপুরার শুভায়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। আবারও সেরা। এবার শিলচরে অনুষ্ঠিত রেটিং দাবা প্রতিযোগিতায়। আসরে অনূর্ধ্ব-‌৬ বিভাগে। সোমবার শেষ হয় প্রথম আবজা সুরেশস্মৃতি উন্মুক্ত ফিডে দাবা প্রতিযোগিতা। আসরে ৬ পয়েন্ট পেয়ে সেরা হয়েছে গুরুং রোহিত। ত্রিপুরার আয়ুষ সাহা ২১তম এবং শাক্য সিংহ মোদক ৩৬ তম স্থান দখল করে। ৭ রাউন্ডের আসরে ৩ পয়েন্ট পায় মেট্রিক্স চেস আকাদেমির খুদে দাবাড়ু শুভায়ন দাস। হোলিক্র স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র সে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চন্দ্রপুর ব্রাঞ্চের ম্যানেজার সেন্টু  রঞ্জন দাস এবং গৃহিনী মন্টি রায়ের একমাত্র ছেলে শুভায়ন দুরন্ত পারফরম্যান্স করে সেরার সম্মান ছিনিয়ে নেয়।তার হাতে তুলে দেওয়া হয় সুদৃশ্য স্মারক। এর আগে করিমগঞ্জে অনুষ্ঠিত রেটিং দাবায়ও ওই বিভাগে সেরার সম্মান পেয়েছিলো শুভায়ন। এদিন আসর শেষে সন্ধ্যার ট্রেণে মা-‌র সঙ্গে শুভায়ন রওয়ানা হয়ে যায় অসমের উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে পূর্বোত্তর দাবা প্রতিযোগিতা। তাতে অংশ নেবে মেট্রিক্স চেস আকাদেমির খুদে দাবাড়ু শুভায়ন। ছাত্রের সাফল্যে খুশি কোচ কিরীটী দত্ত। অভিনন্দন জানালেন ওই খুদে প্রতিভাকে।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top