News Flash

  • Home
  • বিদেশ
  • অস্ট্রেলিয়ায় আততায়ীর গুলিতে দুই পুলিশসহ নিহত ৩ জন
Image

অস্ট্রেলিয়ায় আততায়ীর গুলিতে দুই পুলিশসহ নিহত ৩ জন

সিডনি, ১২ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি প্রত্যন্ত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এক নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ওই এলাকায় গিয়েছিল পুলিশ।এ ঘটনায় এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়।ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইয়াম্বিলায় ঘটনাটি ঘটে। পুলিশের হত্যাকারী দুর্বত্তরা এখনও পলাতক।

এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড পুলিশ। শহরের বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়িতে থাকতে অনুরোধ করা হয়েছে।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজতে চার পুলিশ কর্মকর্তা কুইন্সল্যান্ডের একটি প্রত্যন্ত এলাকায় অভিযানে যান। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তারা হাসপাতালে চিকিৎসাধিন।

তিনি বলেন, ঘটনার পরপরই অপরাধীরা পালিয়ে যায়। এ ঘটনায় এক সাধারণ নাগরিকও নিহত হন। আমরা চেষ্টা করছি হত্যাকারীদের ধরতে। হয়ত খুব শিগগির আমরা তাদের ধরে ফেলব।

সম্প্রতি সময়ে একটি বড় একটি হত্যাকাণ্ড। আমাদের সুরক্ষিত রাখতে জীবন বাজি রেখেছিলেন পুলিশের দুই কর্মকর্তা। এটি মর্মান্তিক ও মানব সভ্যতার জন্য বিধ্বংসী একটি ঘটনা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ঘটনাটিতে নিহতদের পরিবার ও বন্ধুদের জন্য একটি হৃদয়বিদারক দিন বলে মন্তব্য করেছেন।

Releated Posts

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান

তেহরান, ৩ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি ‘অন্তর্বর্তী’ সামুদ্রিক রুট নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে…

ByByNews Desk Aug 3, 2026

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top