News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি নিযুক্ত হলেন পীযুষ কান্তি বিশ্বাস
Image

তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি নিযুক্ত হলেন পীযুষ কান্তি বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি হলেন পীযুষ কান্তি বিশ্বাস৷ দিল্লি থেকে যোগদান করে রাজ্যের ফেরার পর রবিবার পিযুষ শান্তি বিশ্বাসের নাম ঘোষণা হয়৷ সম্প্রতি দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ পীযুষ কান্তি বিশ্বাসের সাথে সেদিন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদকগণ তেজেন দাস, অনন্ত ব্যানার্জি, বিমল রৌদ্রপাল, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি পূর্নিতা চাকমা, সমরেন্দ্র ঘোষ যোগদান করেছিলেন৷ তারা রাজ্যে ফেরার পর তাদের স্বাগত জানায় প্রদেশ তৃণমূল কংগ্রেস৷ মিছিল সংগঠিত করে প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে আসেন পীযুষ কান্তি বিশ্বাস৷ তারপর দলীয় পতাকা উত্তোলন করেন তিনি৷ সংসদ সুস্মিতা দেব উত্তরীয় পরিয়ে স্বাগত জানান পীযুষ কান্তি বিশ্বাসকে৷ তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিলমোহর অনুযায়ী প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পীযূষ কান্তি বিশ্বাসের নাম ঘোষণা করা হয়৷

Releated Posts

নতুন ফৌজদারি আইন দ্রুত, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ বিচার নিশ্চিত করছে: স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): দেশের ফৌজদারি বিচারব্যবস্থাকে আধুনিক, দ্রুত, সহজ ও আরও স্বচ্ছ করে তুলতেই পুরনো ঔপনিবেশিক আইনগুলির…

ByByNews Desk Jul 21, 2026

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে নেতৃত্ব রাহুলের, আন্দোলন ভণ্ডুল করতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং সংসদ অভিযানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 21, 2026

নির্বাচন পরিচালনায় সহযোগিতা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ার হাইকমিশনারের

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নির্বাচন পরিচালনা এবং নির্বাচনকর্মীদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে মঙ্গলবার নয়াদিল্লির…

ByByNews Desk Jul 21, 2026

নিট বিক্ষোভে পুলিশি পদক্ষেপ নিয়ে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের, হিটলার শাসন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপকে ঘিরে মঙ্গলবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top