News Flash

  • Home
  • দিনের খবর
  • ৮০ ঘন্টা পর নলকূপ থেকে উদ্ধার, তবুও প্রাণে বাঁচানো গেল না বেতুলের ৮ বছরের তন্ময়কে
Image

৮০ ঘন্টা পর নলকূপ থেকে উদ্ধার, তবুও প্রাণে বাঁচানো গেল না বেতুলের ৮ বছরের তন্ময়কে

বেতুল (মধ্যপ্রদেশ), ১০ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ ৫৫ ফুট গভীর নলকূপ থেকে বের করে আনা হল ৮ বছরের শিশু তন্ময় সাহুকে। মধ্যপ্রদেশের বেতুল জেলায় একটি গভীর নলকূপে পড়ে গিয়েছিল সে, তাঁকে উদ্ধার করতে সময় লাগে প্রায় ৮০ ঘন্টা। শনিবার ভোররাতে তন্ময়কে নলকূপ থেকে উদ্ধার করা হয়। কিন্তু, ততক্ষণে তাঁর মৃত্যু হয়ে যায়। তন্ময়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গত ৬ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ চাষের মাঠে খেলতে খেলতে হঠাৎ গভীর নলকূপের মধ্যে পড়ে যায় তন্ময়। তন্ময়ের দিদি তাঁকে নলকূপের মধ্যে পড়ে যেতে দেখেছিল। তাই এক ঘন্টার মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ, কিন্তু তন্ময়কে উদ্ধার করতে লেগে গেল ৮০ ঘন্টা। ফলস্বরূপ প্রাণে বাঁচানো সম্ভব হল না তন্ময়কে। তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল তন্ময়।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top