News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন ভূপেন্দ্র প্যাটেল, ফের শপথ নেবেন ১২ ডিসেম্বর
Image

রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন ভূপেন্দ্র প্যাটেল, ফের শপথ নেবেন ১২ ডিসেম্বর

আহমেদাবাদ, ৯ ডিসেম্বর (হি.স.): সমস্ত রেকর্ড ভেঙে গুজরাটে এবার অভাবনীয় সাফল্য পেয়েছে বিজেপি। ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি আসনে জিতেছে বিজেপি। জয়লাভ করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। নির্বাচনে জয়লাভের পরবর্তী দিন শুক্রবার প্রথা অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল আচার্য দেবব্রতর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল।

তিনি পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আগামী ১২ ডিসেম্বর, সোমবার। আগামী সোমবার দুপুর দু”টো নাগাদ গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ শীর্ষ বিজেপি নেতারা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top