News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া ৮ বছরের শিশুর চলছে উদ্ধার অভিযান
Image

৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া ৮ বছরের শিশুর চলছে উদ্ধার অভিযান

ভোপাল, ৭ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার মাঠে খেলতে গিয়ে ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৮ বছর বয়সি এক শিশু। মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডবি গ্রামের ঘটনা। শিশুটির নাম তন্ময় দিয়াওয়ার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। আঠনের থানার পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ গ্রামের একটি মাঠে খেলতে গিয়েছিল তন্ময়।

মাঠের মধ্যেই ৪০০ ফুট গভীর একটি কুয়ো খনন করা হচ্ছিল। খেলতে গিয়ে ওই সদ্য খোঁড়া কুয়োর মধ্যে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকর্মীরাও। মাটি খোঁড়ার মেশিনও নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে খবর, কূপের ৬০ ফুট গভীরে আটকে ছিল তন্ময়। মাটি খুঁড়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর অক্সিজেন দিতে হয় শিশুটিকে। পুলিশ জানিয়েছে, আপাতত সুস্থ রয়েছে তন্ময়।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শিশুটিকে উদ্ধারের অপারেশনের বিষয়ে মিনিটে মিনিট খবর নিচ্ছেন বলে জানা গেছে।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top