News Flash

  • Home
  • দেশ
  • সাম্প্রদায়িকতা বিরোধী বামেদের নানা কর্মসূচি রাজ্যজুড়ে
Image

সাম্প্রদায়িকতা বিরোধী বামেদের নানা কর্মসূচি রাজ্যজুড়ে

কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.) : মঙ্গলবার বাবরি মসজিদ ভাঙার বর্ষপূর্তিতে বামফ্রন্টের পক্ষ থেকে দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান রক্ষার আহ্বানে সাম্প্রদায়িকতা বিরোধী নানা কর্মসূচি পালিত হবে রাজ্যজুড়ে।

এদিন বিকালে কলকাতায় পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল হবে কলকাতা জেলা বামফ্রন্টের ডাকে। জেলাগুলিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষকে সম্প্রীতির বাঁধনে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন বামপন্থী গণসংগঠনের পক্ষ থেকে।

বামেদের দাবি, ১৯৯২ সালের ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ‘কলঙ্কজনক ঘটনা’ ঘটিয়েছিল আরএসএস এবং বিজেপি। আম্বেদকরের প্রয়াণ দিবসে দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতার ওপরে আঘাত হেনেছিল সঙ্ঘ পরিবার। এখন তারা কেন্দ্রের সরকারে বসে ভারতের সংবিধানকে হিন্দুত্ববাদের ছাঁচে সাজিয়ে পরিবর্তন করতে চাইছে।

বামেদের অভিযোগ, জনবিরোধী নীতিতে দেশবাসীর দুর্দশা বাড়িয়ে মানুষের নজর ঘোরাচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের কৌশলে। ইতিহাস বিকৃতি ঘটিয়ে মানুষকে হিন্দু মুসলিম সম্পর্ককে বিষাক্ত করে তুলতে চাইছে। এর বিরুদ্ধে সম্প্রীতির বন্ধন মজবুত করে জনগণকে ঐক্যবদ্ধ করে অধিকার আদায়ের সংগ্রাম তীব্র করতে চাইছে বামপন্থীরা।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top