News Flash

  • Home
  • দেশ
  • নদী ভাঙন নিয়ে সর্বদল প্রস্তাব, কথা শোভনদেব-শুভেন্দুর
Image

নদী ভাঙন নিয়ে সর্বদল প্রস্তাব, কথা শোভনদেব-শুভেন্দুর

কলকাতা, ৬ ডিসেম্বর (হি. স.) : নদী ভাঙন নিয়ে রাজ্য সরকারের লিখিত প্রস্তাব দেখে সিদ্ধান্ত নেবে বিজেপি পরিষদীয় দল। তৃণমূলের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিষয়টি নিয়ে কথা হয়েছে দুই নেতার মধ্যে।

মঙ্গলবার শুভেন্দুর সঙ্গে ফোনে কথা হয় শোভনদেবের। নদী ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর জন্য সর্বদল প্রস্তাব নিয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে। সেখানেই সরকারের লিখিত প্রস্তাবটি দেখতে চান বিরোধী দলনেতা। পরিষদীয় মন্ত্রী শোভনদেব জানান, মুখ্যমন্ত্রী বর্তমানে দিল্লি সফরে রয়েছেন, তিনি ফিরলে তাঁর সঙ্গে কথা বলেই সরকারি প্রস্তাব পাঠানো হবে বিরোধী দলের কাছে। শোভনদেবের আরও দাবি, প্রস্তাব দেখে ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপি পরিষদীয় দল তাঁদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে রাজ্যকে এমনটাই জানিয়েছেন শুভেন্দু।

সদ্যসমাপ্ত বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে নদী ভাঙন নিয়ে একটি প্রস্তাব আনেন শোভনদেব। বিরোধী দল বিজেপিকে প্রস্তাব দেন, রাজ্যের এই সমস্যার সমাধানে যৌথ ভাবে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের তরফে প্রতিনিধিদল পাঠাতে চায় রাজ্য।

জবাবে এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধী বিজেপি পরিষদীয় দলের তরফে মুখ্যসচেতক মনোজ টিগ্গা সরকারের প্রস্তাবে সায় দিয়ে জানান, বিরোধী দলনেতার সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে দল। পরে বিরোধী দলনেতা জানিয়েছেন লিখিত প্রস্তাব পেলেই এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত জানাবেন।

রাজ্য সরকারের তরফে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয় কৃষিমন্ত্রী শোভনদেবকে। সেই নির্দেশ মতোই মঙ্গলবার বিরোধী দলনেতার সঙ্গে কথা বলেন তিনি। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, যত তাড়াতাড়ি রাজ্য লিখিত প্রস্তাব তাঁদের কাছে পাঠাবেন, তত তাড়াতাড়ি তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।সূত্রের খবর, এই প্রতিনিধিদলে ১২ জনকে রাখার সিদ্ধান্ত হয়েছে। সরকারি দলের ৭ জন বিধায়ক ও বিরোধী দলের ৫ জন বিধায়ক থাকার কথা এই প্রতিনিধিদলে।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top