News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় হ্যান্ডবল বিহারে, সম্ভাব্য রাজ্যদলে ২২ জন
Image

জাতীয় হ্যান্ডবল বিহারে, সম্ভাব্য রাজ্যদলে ২২ জন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর।। প্রাথমিকভাবে বাছাই করা হলো ২২ জন খেলোয়াড়কে। তা থেকে চূড়ান্ত ত্রিপুরা দলে নেওয়া হবে ১৬ জনকে। ১৪-‌১৮ ডিসেম্বর বিহারের বানিয়াপুরে অনুষ্ঠিত হবে জাতীয় সাবজুনিয়র বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা। আসরে অংশ নেওয়ার লক্ষ্য শুক্রবার হয় নির্বাচনী শিবির। বাধারঘাটের সিদ্ধি আশ্রম স্কুল মাঠে। শিবিরে অংশ নিয়েছিলো ৪৭ জন খেলোয়াড়। তা থেকে প্রাথমিকভাবে ২২ জনকে বাছাই করা হয়েছে। রাজ্য সংস্থার কর্তারা আপ্রাণ চেষ্টা করছেন বিহারের উদ্দেশ্যে রওযানা হওয়ার আগে ত্রিপুরা দলের খেলোযাড়দের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার। বাছাই করা খেলোয়াড়রা হলো:‌ সাগরিকা দাস,সায়ন্তিকা দাস, অনামিকা দেবনাথ, সুহালি দেবনাথ, আস্থা নম:‌, লক্ষ্মী মজুমদার, অন্তরা দত্ত, করুণা দে, উমা দাস, পল্লবী মুগর, লক্ষ্মী শুক্ল দাস,সঙ্গিতা পাল, আলিসা পাল, খুশি দাস, সুপ্রিযা দাস,অমিতা রায়, সানিয়া পারবিন,রিয়া রুদ্র পাল, পপি দেবনাথ, তানিশা সাহা, স্নেহা দেবনাথ এবং পার্বতী রায়। এদিকে ২৪-‌২৯ ডিসেম্বর আমেদাবাদের গুজরাটে অনুষ্ঠিত হবে সিনিয়র পুরুষদের হ্যান্ডবল প্রতিযোগিতা। তাতেও অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে সোমবার হবে নির্বাচনী শিবির। বাধারঘাটের সিদ্ধি আশ্রম মাঠে। সকাল ১১ টায় শুরু হবে নির্বাচনী শিবির। জানালেন রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top