News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলে কাটা পড়ে সাব্রুমে মৃত্যু এক ব্যক্তির
Image

রেলে কাটা পড়ে সাব্রুমে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷  ফের রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ আগরতলা থেকে সাব্রুমগামী রেলে কাটা পরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ ঘটনায় শান্তিবাজার বীরচন্দ্রনগর হাসপাতাল টিলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে মনপাথর থানার পুলিশ৷ শান্তিবাজার দমকলবাহিনী ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে পাঠান৷ কিন্তু মৃত্যুর কাবণ এখনো পর্যন্ত জানা যায়নি৷ রহস্যজনক মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেন পুলিশ৷মৃত ব্যক্তির নাম বিনোদ দেববমা৷
পুলিশ সূত্রের খবর, বিনোদ দেববমা গতকাল এক আত্নীয় বাড়িতে গিয়েছিলেন৷ সন্ধ্যা নাগাদ রেলের লাইনের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন বিনোদ৷ এমন সময় দ্রুতগামী রেল ধাক্কা মারে বিনোদ দেববমাকে৷ সঙ্গে সঙ্গে  মৃত্যু হয়  বিনোদ দেববর্মার৷ স্থানীয় লোকজন থেকে জানা যায় বিনোদ দেববমা কানে কিছুটা কম শোনতেন৷ যার কারণে হয়ত রেলের আওয়াজ শুনতে পাননি৷ ফলে মৃত্যু হয়েছে বলে ধারণ এলাকা বাসীর৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে৷

Releated Posts

লিভার বিকল আড়াই বছরের শিশুর প্রাণ বাঁচাতে সাহায্যের আবেদন, মুখ্যমন্ত্রী-সহ দেশবাসীর কাছে আকুতি পরিবারের

আগরতলা, ২৯ জুন: আড়াই বছরের এক শিশুর জীবন বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ গোটা দেশবাসীর কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন…

ByByReshmi Debnath Jun 29, 2026

সাত দফা দাবিতে মেলাঘর পুর পরিষদে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন

কাঠালিয়া প্রতিনিধি, ২৯ জুন:মেলাঘর পুর পরিষদ ও সংলগ্ন গ্রামীণ এলাকার নাগরিক সমস্যার সমাধানের দাবিতে সোমবার মেলাঘর পুর পরিষদের…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

এসসি ও ওবিসি কর্পোরেশনে দুর্নীতির অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ, ডেপুটেশন প্রদান

আগরতলা, ২৯ জুন: রাজ্যের এসসি ও ওবিসি কর্পোরেশনগুলি বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এমনটাই অভিযোগ তুলে সরব প্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

বিষ প্রয়োগে খালে হাজার হাজার মাছের মৃত্যু, কৈলাশহরে চাঞ্চল্য

কৈলাসহর, ২৯ জুন: উনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর আরডি ব্লকের টিলা বাজার স্কুল থেকে ব্রিজ হয়ে মনু নদী…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top