News Flash

Image

কালাইনে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

কালাইন (অসম), ২৮ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার কালাইন এলাকা থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হওয়া নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে । ঘটনা হত্যা না আত্মহত্যা এনিয়ে তদন্তে নেমেছে কালাইন পুলিশ।

ঘটনাটি সামনে এসেছে আজ সোমবার সাত সকালে । কালাইনের ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে বছর ত্রিশের যুবকের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে । তার নাম বিভাস দাস । পেশায় ছিলেন একজন অটো রিক্সা চালক ।

জানা গেছে যে, সোমবার সকালে গাছে ডালে মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা খবর দেন কালাইন পুলিশে । এরপর কালাইন পুলিশের দল এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃত বিভাস দাসের লাশ পাঠিয়ে দিয়েছেন শিলচর ম্যাডিকেল কলেজ হাসপাতালে । ঘটানাটি নিয়ে এখন কোন কিছু জানা যায়নি পুলিশের কাছে থেকে । যুবকের আত্মহত্যা না পরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে এনিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন কালাইন পুলিশ । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকাজুড়ে ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top