News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের যুবক যুবতীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ত্রিপুরা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট উল্লেখযোগ্য ভূমিকা নেবে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের যুবক যুবতীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ত্রিপুরা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট উল্লেখযোগ্য ভূমিকা নেবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ রাজ্যের জাতি জনজাতি অংশের যুবক যুবতীদের অনেকের মধ্যেই সাংস্ক’তিক প্রতিভা রয়েছে৷ প্রতিভা বিকশিত করার জন্য উপযুক্ত ম’ প্রয়োজন৷ ত্রিপুরা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকশিত করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে৷ আজ সন্ধ্যায় নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় এই প্রথম রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট যাত্রা শুরু করলো৷ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী, আগরতলার মেয়র দীপক মজমদার, বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ফিরদৌস আহমেদ ও এসআরএফটিআই, কলকাতার অধিকর্তা হিমাংশু শেখর কাথুয়া৷ এই ইনস্টিটিউটে নি অ্যাকটিং, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, প্রোডাকশন ম্যানেজমেন্ট এবং নিউজ রিপোর্টিং, অ্যানকরিং, নিউজ রুম অটোমেশন এই ৪টি কোর্স রয়েছে৷ এই ইনস্টিটিউটে এবছর ৪৭ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে৷
ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, আমরা কোনোদিন ভাবিনি আমাদের রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট গড়ে উঠবে৷ রাজ্য সরকারের চেষ্টায় তা বাস্তব রূপ পেয়েছে৷ প্রখ্যাত সংগীত শিল্পী, সুুরকার শচীন দেববর্মণ এবং রাহুল দেববর্মণের কথাও আলোচনায় তুলে ধরেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই গান, বাজনা, সাংস্কৃতিক চিন্তা ভাবনা লুকিয়ে আছে৷ তাকে বিকশিত করতে হয়৷ উপযুক্ত পরিকাঠামো না থাকলে প্রতিভার পরিপূর্ণ বিকাশ সম্ভব হয় না৷ তিনি বলেন, এই ইনস্টিটিউটের জয়যাত্রা ছাত্রছাত্রীদের উপর যেমন নির্ভর করবে, তেমনি শিক্ষক শিক্ষিকারাও তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই ইনস্টিটিউট ভবিষ্যতে সুুনাম অর্জন করবে৷
অনুষ্ঠানের সম্মানিত অতিথি উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে মেধার ঘাটতি নেই৷ কিন্তু হীরার মূল্য যেমন অধিক রূপ দিলেই বোঝা যায় তেমনি মেধার জন্যও চাই প্রশিক্ষণ ও অনুশীলন৷ তবেই তার মূল্য বাড়ে৷ আজকের দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, ফিল্ম জগৎ তথা বলিউডের সঙ্গে ত্রিপুরার বহু আগে থেকেই সম্পর্ক রয়েছে এস ডি বর্মণদের কারণে৷ এখন ত্রিপুরা ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন ইনস্টিটিউট স্থাপনের ফলে এতোদিন যে ঘাটতি ছিল ফিল্ম সংক্রান্ত মেধাকে কাজে লাগানোর তাও পূরণ হবে৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংস্কৃতিমনষ্ক চিন্তাধারার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি রাজ্যের নিজস্ব সংস্কৃতি রয়েছে, আর চলচ্চিত্র হচ্ছে এক শক্তিশালী মাধ্যম এই সংস্কৃতিকে তুলে ধরার জন্য৷ তিনি এই নতুন প্রতিষ্ঠান একদিন ত্রিপুরায় এক খ্যাতনামা প্রতিষ্ঠান রূপে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন৷ কেননা ত্রিপুরাতে সাংস্ক’তিক বিকাশের মূল ভিত রয়েছে, এখানকার জনজাতি ও মিশ্র সংস্ক’তির উজ্জল ঐতিহ্য রয়েছে৷ এখন টিএফটিআই স্থাপিত হওয়ার কারণে একদিন ত্রিপুরা ও ফিল্ম জগতে বড় নাম করবে৷ তিনি টিএফটিআই-এ ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন এই উদ্যোগের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথি তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুুশান্ত চৌধুরী এই ইনস্টিটিউট গড়ে তোলার প্রেক্ষাপট তুলে ধরেন৷ তিনি বলেন, আমাদের রাজ্যে সমৃদ্ধ সংস্ক’তি রয়েছে৷ এই রাজ্যের প্রাক’তিক সৌন্দর্য অতুলনীয়৷ এই ফিল্ম ইনস্টিটিউটের মাধ্যমে রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতিকে আরও বেশি করে তুলে ধরা সম্ভব হবে৷ রাজ্যের যুবক-যুবতীদের আর্থসামাজিক অবস্থার উন্নতিতেও এই ফিল্ম ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ রাজ্যের যুবক-যুবতীদের মধ্যে যে মেধা রয়েছে এই ফিল্ম ইনস্টিটিউটের মাধ্যমে তারা দেশবাসীর কাছে তা তুলে ধরতে সক্ষম হবে৷ তিনি আশা প্রকাশ করেন সুুন্দর সাবলীলভাবে এই ইনস্টিটিউটটি এগিয়ে যাবে৷ আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার বলেন, আজকের দিনটি রাজ্যবাসীর কাছে ঐতিহাসিক দিন৷ শিল্প সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তাদের বহুদিনের প্রত্যাশা আজ পূরণ হলো৷ তিনি আশা প্রকাশ করেন রাজ্যের বিভিন্ন সাংস্ক’তিক ব্যক্তিত্ব তাদের প্রতিভা তুলে ধরতে পারবেন৷ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী৷
কলকাতার এসআরএফটিআই’এর অধিকর্তা হিমাংশু শেখর কাথুয়া বলেন, ত্রিপুরা সরকারের চলচ্চিত্র সংক্রান্ত এক সুুদূরপ্রসারী ভিশন রয়েছে৷ টিএফটিআই হচ্ছে সেই লক্ষ্যে এক সূচনা মাত্র৷ কলকাতাস্থিত এসআরএফটিআই চলচ্চিত্র জগতে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে এবং বিভিন্ন কোর্স সাফল্যের সাথে পরিচালনা করছে৷ ত্রিপুরাতেও এরকম একটি প্রতিষ্ঠানের দরকার ছিল প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্ক’তিক মেধায় ভরপুর এই রাজ্যের মেধাবী ছেলেমেয়েদের প্রশিক্ষণের জন্য৷ তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এখানে ক্লাস শুরু হবে৷ এসআরএফটি সেজন্য শর্ট কোর্সের ডিজাইন করেছে৷ ভবিষ্যতে ডিপ্লোমা এমনকি স্নাতকোত্তরের মতো দীর্ঘ মেয়াদি কোর্স চালু করারও পরিকল্পনা রয়েছে৷ বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা ফিরদৌস আহমেদ বলেন, ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে৷ সেকথা উল্লেখ করে ত্রিপুরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান, আজকের এই ঐতিহাসিক মুহর্তের সাক্ষী হতে পারার জন্য৷ শীঘই ত্রিপুরা এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে এক চলচ্চিত্র উৎসব আয়োজন করার কথাও বলেন তিনি৷ তাছাড়া ভবিষ্যতে বাংলাদেশের ছেলেমেয়েররাও এখানে এসে ফিল্ম বিষয়ক পড়াশুনার সুুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন৷ সর্বশেষে তিনি বলেন, আগামীদিনে টিএফটিআই-এর বিকাশে যখনই দরকার পড়বে তিনি তার সাধ্যমত সহযোগিতা করবেন৷
অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট গঠনের বিষয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়৷ তথ্য ও সংসৃকতি মন্ত্রী সুুশান্ত চৌধুরী এবং সচিব পি কে চক্রবর্তী অতিথিগণকে মারক উপহার প্রদান করেন৷ এই ইনস্টিটিউটে ৪টি স্বল্পমেয়াদি কোর্স এখন পড়ানো শুরু করা হবে৷ পড়ার ৯০ শতাংশ অর্থ রাজ্য সরকার বহন করবে৷ দশ শতাংশ অর্থ ছাত্রছাত্রীদের দিতে হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস উপস্থিত ছিলেন৷

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top