News Flash

Image

ধর্মনগরে ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷  ধর্মনগর শহরে ট্রাফিক দপ্তর এর চরম গাফিলতিতে ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থা৷ দিনে দিনে যান যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে চলেছে পথযাত্রীগণ৷  
ট্রাফিক অফিস এর নাকের ডগায় ও পুরাতন মোটরস্ট্যান্ডে মহকুমা শাসক অফিস সংলগ্ণ অফিসটিলা সর্বত্র ট্রাফিকের চরম অব্যবস্থা থাকা সত্ত্বেও শীত ঘুমে দিন কাটাচ্ছেন ঊর্ধতন আধিকারিকগণ৷ ট্রাফিকের এই অবস্থা জন্য দায় ট্রাফিকের একজন এসআই ধীরেন্দ্র দেববর্মা ও পঙ্কজ দেবনাথ এদের মিলি ঝুলিতে রসাতলের পথে ট্রাফিক ব্যবস্থা৷ অভিযোগ রয়েছে শহরের মধ্যে এদের দেখা পাওয়া যায় না৷ সকাল হলেই পকেট ভারি করার জন্য শহরের বাইরে উৎপাতে বসে থাকে শুধু উপরে কামাই এর জন্য৷ শহরের  ব্যস্ত এলাকা অফিস টিলা মোটর স্ট্যান্ড সেন্ট্রাল রোড পাওয়ার হাউস পয়েন্ট যানজটে দিশেহারা মানুষ৷ কিন্তু ওইসব এলাকায় ট্রাফিক বাবুদের পাত্তা থাকেনা৷ তবে কিছু কিছু এলাকা থেকে উৎকোচের বিনিময়ে বিভিন্ন দোকানদারকে অবৈধভাবে গাড়ি পার্কিং করিয়ে রাখার অনুমতি অবশ্য ট্রাফিক বাবুরা দিয়ে থাকেন৷ ধর্মনগরবাসীর অভিযোগ ধর্মনগরের ট্রাফিক ব্যবস্থা সুন্দর করে তুলতে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষে অত্যন্ত আবশ্যক৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top