News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আন্তর্জাতিক সাহিত্য সভায় স্বর্ণপদক দিয়ে সংবর্ধনা প্রদান করা হল কালীগঞ্জের সাংবাদিক শরিফ উদ্দিনকে
Image

আন্তর্জাতিক সাহিত্য সভায় স্বর্ণপদক দিয়ে সংবর্ধনা প্রদান করা হল কালীগঞ্জের সাংবাদিক শরিফ উদ্দিনকে

করিমগঞ্জ (অসম), ২৮ নভেম্বর (হি.স.) : আন্তর্জাতিক সাহিত্য সভায় স্বর্ণপদক দিয়ে সংবর্ধনা প্রদান করা হল কালীগঞ্জের সাংবাদিক শরিফ উদ্দিনকে । সম্প্রতি অনুষ্ঠিত হওয়া দুদিন ব্যাপী বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদের পরিচালনায় আন্তর্জাতিক সাহিত্য সভা অনুষ্টিত হয় করিমগঞ্জ জেলার কানাইবাজার গড়ের মুখে।

সাহিত্য সভায় দেশ বিদেশে কবি, সাংবাদিক, সাহিত্যিকবিদরা উপস্থিত ছিলেন । তাদের প্রত্যেককে সংবর্ধনা দেওয়া হয় । বাংলাদেশ, ফিলিপিন্স, কলকাতা সহ অসমের বিভিন্ন জেলার আন্তর্জাতিক সাহিত্যিকবিদরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গুণীজন দের কে ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এই আন্তর্জাতিক সাহিত্য সভায় আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগশঙ্খ পত্রিকার কালীগঞ্জের প্রতিনিধি শরিফ উদ্দিন । এদিন তাকে স্বর্ণপদক সহ ফুলের তোরা, গামছা, শংসাপত্র ও শীলকাপ দিয়ে ভূষিত করা হয়। তাকে স্বর্ণপদক দিয়ে ভূষিত করায় বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেবনাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে সাংবাদিক শরিফ উদ্দিন কে স্বর্ণপদক দিয়ে ভূষিত করায় করিমগঞ্জ তথা কালীগঞ্জ এলাকার সর্বস্তরের জনগণ বিশ্বা মানবধর্ম বিকাশ পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেবনাথ ও সকল সদস্যদের কে ধন্যবাদ জানান ।
শরিফ উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্লবৈদ্য,বদরপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি মাহতাবুর রহমান, কালীগঞ্জ জেলাপরিষদের প্রতিনিধি মোস্তাক আহমেদ,কালীগঞ্জ জিপির সভাপতি আনোয়ার হোসেন,বাগবাড়ি জিপির প্রাক্তন সভাপতি বিষ্ণুপদ ভট্টাচার্য, শিক্ষা বিকাশ হাই স্কুলের প্রধান শিক্ষক মুকাব্বির হোসেন তাপাদার, করিমগঞ্জ আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের কো অরডিনেটর বিপ্রজিৎ দে, কালীগঞ্জ পাইওনিয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষা বভানি দাস, কালীগঞ্জ বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাক্তন অধ্যক্ষ সুরজিৎ দাস, বিশিষ্ট সমাজেবী জুনেদ আহমদ, শরিফনগর সি সি ক্লাব সভাপতি খয়রুল আলম চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবুসালেহ নজুমুদ্দিন প্রমুখ।
উল্লেখ্য শরিফ উদ্দিন দীর্ঘদিন থেকে দৈনিক যুগশঙ্খ এর কালিগঞ্জের প্রতিনিধি হিসাবে কাজ করার পাশাপাশি প্রেস ক্লাব করিমগঞ্জের সাথে যুক্ত রয়েছেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top